…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › ইউরোপ › খবর
ইউরোপ

বার্লিনে গোলটেবিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী: ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি ও কৌশলগত অংশীদারত্বে জোর ঢাকার

নিজস্ব প্রতিবেদক

জার্মানির বার্লিনে এক গোলটেবিল আলোচনায় জাতীয় স্বার্থ ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধি নিশ্চিত করতে বিভিন্ন দেশের সঙ্গে বাস্তবভিত্তিক ও কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলার ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার (২৭ নভেম্বর) ‘পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় কৌশলগত অংশীদারত্ব’ শীর্ষক এই আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৌশলগত সরবরাহব্যবস্থা বহুমুখীকরণের ওপর বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে। পরিবর্তিত বৈশ্বিক ব্যবস্থায় অভিন্ন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বাস্তবভিত্তিক অংশীদারত্ব গড়ে তোলাকে ঢাকা গুরুত্ব দিচ্ছে বলেও তিনি জানান।

শামা ওবায়েদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার কৌশলগত ভারসাম্য বজায় রেখে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়ন করছে, যেখানে দেশের জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে উদ্ভূত নতুন সুযোগগুলো কাজে লাগাতে বাংলাদেশ সতর্ক ও সক্রিয় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র, বহুপক্ষীয় সহযোগিতা, নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার বিষয়ে দেশ প্রতিশ্রুতিবদ্ধ।

রোহিঙ্গা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ১২ লাখের বেশি রোহিঙ্গার মানবিক সংকটের টেকসই সমাধান, আন্তর্জাতিক জবাবদিহি নিশ্চিত করা এবং তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশ আন্তর্জাতিক পরিসরে সোচ্চার রয়েছে।

গোলটেবিল আলোচনায় বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক বেসরকারি সংস্থা (আইএনজিও), নীতিনির্ধারক, সংশ্লিষ্ট পেশাজীবী ও বিশেষজ্ঞরা অংশ নেন।

ক্রমবর্ধমান আর্থসামাজিক ও ভূরাজনৈতিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে বৈশ্বিক দক্ষিণ ও উত্তরের দেশগুলোর মধ্যে ভবিষ্যৎ আন্তর্জাতিক অংশীদারত্বের ধরন ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

ইউরোপ বিভাগের আরও খবর

যুক্তরাজ্যে ছোট অপরাধেও স্থায়ী বসবাসের আবেদন বাতিলের আশঙ্কা, নতুন নিয়ম নিয়ে সতর্কবার্তা
ইউরোপ

যুক্তরাজ্যে ছোট অপরাধেও স্থায়ী বসবাসের আবেদন বাতিলের আশঙ্কা, নতুন নিয়ম নিয়ে সতর্কবার্তা

যুক্তরাজ্যে টিভি লাইসেন্সের ফি না দেওয়া বা ফুটপাতে সাইকেল চালানোর মতো ছোটখাটো অপরাধেও মানুষের স্থায়ী বসবাসের সুযোগ বন্ধ হয়ে যেতে পারে বলে মন্ত্রীদে…

গাজায় ইইউর চাকরি হারিয়ে ছাড়পত্রের টাকাও পাচ্ছেন না ফিলিস্তিনি মোহাম্মদ বারাকা
ইউরোপ

গাজায় ইইউর চাকরি হারিয়ে ছাড়পত্রের টাকাও পাচ্ছেন না ফিলিস্তিনি মোহাম্মদ বারাকা

গাজায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) হয়ে প্রায় ২০ বছর কাজ করার পর চাকরি হারিয়ে চরম সংকটে পড়েছেন ফিলিস্তিনি মোহাম্মদ বারাকা। চাকরিচ্যুতির ক্ষতিপূরণের টা…

৯৫ বছর পর্যন্ত নেতৃত্বে থাকতে পারবেন আরনো, এলভিএমএইচের উত্তরসূরি নিয়ে জল্পনা তুঙ্গে
ইউরোপ

৯৫ বছর পর্যন্ত নেতৃত্বে থাকতে পারবেন আরনো, এলভিএমএইচের উত্তরসূরি নিয়ে জল্পনা তুঙ্গে

তারা ফ্রান্সের সবচেয়ে ধনী পরিবার, বিশ্বের সবচেয়ে বড় বিলাসপণ্য সাম্রাজ্যের নেতৃত্বে আছেন, আর এতটাই ক্ষমতাধর যে তাদের ‘আধুনিক যুগের ফরাসি রাজপরিবার’ …

ইউরোপ

আলবানিজকে আটকে রাখা নিয়ে মুখ খুলতে জাতিসংঘ মহাসচিব পদের প্রার্থী গ্রিনস্প্যানকে ৪০০ জনের চিঠি

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে থাকা কোস্টা রিকার প্রার্থী রেবেকা গ্রিনস্প্যানকে তাঁর দেশের সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলতে আহ্বা…