…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

লাহোরের বাতাস দুর্যোগপূর্ণ স্কোর ৪০২, ঢাকা ১১তম স্থানে স্কোর ১৫১

নিজস্ব প্রতিবেদক
লাহোরের বাতাস দুর্যোগপূর্ণ স্কোর ৪০২, ঢাকা ১১তম স্থানে স্কোর ১৫১
ছবি: সংগৃহীত

শীতের মৌসুম আসতে শুরু করলেই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দূষণের মাত্রা অত্যধিক বেড়ে যায়। আজ সকালে পাকিস্তানের লাহোরের বায়ুমানের অবস্থা ছিল দুর্যোগপূর্ণ।

আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তালিকার শীর্ষে রয়েছে লাহোর। শহরটির আইকিউ স্কোর ৪০২।

অন্যদিকে তালিকার ১১তম স্থানে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা। দূষণের মাত্রা কমলেও পরিস্থিতি সন্তোষজনক নয়। ঢাকার আইকিউ স্কোর ১৫১, যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।

রিয়েল-টাইম একিউআই স্টেশন র‍্যাংকিংয়ে দেখা যায়, ঢাকার কিছু জায়গায় দূষণের মাত্রা খুব অস্বাস্থ্যকর থেকে অস্বাস্থ্যকর অবস্থায় আছে। এর মধ্যে বসুন্ধরা আবাসিক এলাকার বাতাস সবচেয়ে দূষিত অবস্থায় আছে; এলাকাটির আইকিউএয়ার স্কোর ২১৪, যা খুব অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।

র‍্যাংকিং তালিকায় আরও যেসব এলাকা রয়েছে, সেগুলো হলো বাড্ডার প্রগতি সরণি, বারিধারা পার্ক রোড, গুলশানের বেজ এজওয়াটার আউটডোর, বারিধারা লেকসাইড, পুরান ঢাকার বেচারাম দেউড়ি, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও ইস্টার্ন হাউজিং।

আইকিউএয়ারের দূষিত শহরের তালিকায় শীর্ষ পাঁচে থাকা বিশ্বের অন্য শহরগুলো হলো আফগানিস্তানের কাবুল (স্কোর ৩০৪, দুর্যোগপূর্ণ), ভারতের দিল্লি (২৭৭, খুব অস্বাস্থ্যকর), সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৬৮, সবার জন্য অস্বাস্থ্যকর) ও নেপালের কাঠমান্ডু (১৬৬, সবার জন্য অস্বাস্থ্যকর)।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা সহনীয়। ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর।

সূচক ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

অত্যন্ত সংবেদনশীল গোষ্ঠী—শিশু, বয়স্ক এবং হৃদ্‌রোগ বা শ্বাসকষ্টের রোগীদের—সব ধরনের বাইরের কাজ এড়িয়ে চলাই ভালো বলে নির্দেশনায় বলা হয়েছে।

সাধারণ সুস্থ ব্যক্তিদের উচিত বাইরে কাটানো সময় সীমিত করা এবং শারীরিক পরিশ্রমের কাজ এড়িয়ে চলা।

যদি বাইরে বের হতে হয়, তবে অবশ্যই দূষণ রোধে কার্যকর মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে। ঘরের ভেতরের বাতাস পরিষ্কার রাখতে এয়ার পিউরিফায়ার ব্যবহার এবং দূষিত বাতাস প্রবেশ ঠেকাতে জানালা ও দরজা বন্ধ রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে আকাশ পরিষ্কার এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। উত্তর-পশ্চিম বা উত্তর দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। পূর্বাভাসে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনার কথাও বলা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

পদ্মাসহ ২৪ নদীতে ছড়িয়ে পড়েছে সাকার মাছ, দেশি প্রজাতির আবাস নিয়ে উদ্বেগ
আবহাওয়া ও পরিবেশ

পদ্মাসহ ২৪ নদীতে ছড়িয়ে পড়েছে সাকার মাছ, দেশি প্রজাতির আবাস নিয়ে উদ্বেগ

পদ্মার আরিচা ঘাটের একটি মাছের আড়তে নানা প্রজাতির মাছের ভিড়ে অদ্ভুতদর্শন একটি মাছ দেখে থমকে যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ…

সারা দেশে শুষ্ক আবহাওয়া, ঢাকায় সকালে তাপমাত্রা বেড়ে ২০ দশমিক ২ ডিগ্রি
আবহাওয়া ও পরিবেশ

সারা দেশে শুষ্ক আবহাওয়া, ঢাকায় সকালে তাপমাত্রা বেড়ে ২০ দশমিক ২ ডিগ্রি

আজ শনিবার (২৮ নভেম্বর) সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার…

আবহাওয়া ও পরিবেশ

ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় পঞ্চম রাজধানী

শুক্রবার সরকারি ছুটির দিন হলেও বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ পাঁচে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার বায়ুমান স্কোর ১৮৯, যা ন…

সাতক্ষীরায় নদীভাঙনে বিলীন হচ্ছে বসতবাড়ি, ১০ পয়েন্ট ঝুঁকিতে, সিসি ব্লকের দাবি
আবহাওয়া ও পরিবেশ

সাতক্ষীরায় নদীভাঙনে বিলীন হচ্ছে বসতবাড়ি, ১০ পয়েন্ট ঝুঁকিতে, সিসি ব্লকের দাবি

সাতক্ষীরার নদীপারের মানুষের কাছে বেড়িবাঁধ ভাঙনের আতঙ্ক এখন নিত্যদিনের বিষয়; বিশেষ করে পূর্ণিমা ও অমাবস্যার জোয়ারে উদ্বেগ বাড়ে। কপোতাক্ষ নদের তালা …