…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › লাইফস্টাইল › খবর
লাইফস্টাইল

ঋণ করে কেনা ক্যামেরা থেকে বিশ্বের সবচেয়ে দামি আলোকচিত্র পুরস্কার পিনু রহমানের

নিজস্ব প্রতিবেদক
ঋণ করে কেনা ক্যামেরা থেকে বিশ্বের সবচেয়ে দামি আলোকচিত্র পুরস্কার পিনু রহমানের
ছবি: সংগৃহীত

ঢাকার কড়াইল বস্তিতে আগুনে পুড়ে যাওয়া একটি ঘরের মেঝেতে একসঙ্গে ঘুমিয়ে আছেন একই পরিবারের পাঁচ সদস্য। ড্রোন দিয়ে তোলা এমন একটি ছবি দিয়েই হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের (হিপা) গ্র্যান্ড পুরস্কার পেয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী পিনু রহমান।

অর্থমূল্যের দিক থেকে সংযুক্ত আরব আমিরাতের এই পুরস্কারকে বিশ্বের সবচেয়ে বড় আলোকচিত্র পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়। গ্র্যান্ড পুরস্কার বিজয়ীকে দেওয়া হয় দুই লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকা।

গত ১০ নভেম্বর বাংলাদেশের প্রথম আলোকচিত্রী হিসেবে এই পুরস্কার গ্রহণ করেন পিনু রহমান।

পুরস্কারজয়ী ছবিটিতে সব হারিয়েও বিপর্যয়ের মধ্যে অটুট থাকা পরিবারের সদস্যদের পারস্পরিক বন্ধন ও ভালোবাসার মানবিক বার্তা তুলে ধরা হয়েছে।

পেশায় ব্যাংকার পিনু রহমান রূপালী ব্যাংক পিএলসির সাইবার সিকিউরিটি বিভাগের সহকারী মহাব্যবস্থাপক।

কলেজে পড়ার সময় শখের বশে ছবি তোলা শুরু করেন তিনি। ২০০০ সালে এসএসসি পরীক্ষার পর সালামি হিসেবে পাওয়া কিছু টাকা দিয়ে কিনেছিলেন ইয়াশিকা ব্র্যান্ডের একটি ক্যামেরা।

পিরোজপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পড়াশোনা শেষে ২০০২-০৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে ভর্তি হন পিনু রহমান, পাশাপাশি চলতে থাকে তাঁর ছবি তোলা।

তাঁর হাতে প্রথম ডিএসএলআর ক্যামেরা আসে ২০১১ সালে। তত দিনে রূপালী ব্যাংকের চাকরিতে যোগ দিয়েছেন তিনি এবং থাকতেন খুলনায়। ব্যাংকটির দৌলতপুর করপোরেট শাখা থেকে নেওয়া ঋণের টাকা দিয়ে ৭৫ হাজার টাকায় ক্যামেরাটি কেনেন তিনি।

২০১৯ সালে তিনি প্রথম উল্লেখযোগ্য আন্তর্জাতিক পুরস্কার পান। ‘লস্ট চাইল্ডহুড’ বা ‘হারানো শৈশব’ শিরোনামের ছবির জন্য ‘ওয়ার্ল্ড ফটোগ্রাফিক কাপ’ প্রতিযোগিতায় ‘বেস্ট অব নেশন—বাংলাদেশ’ সম্মাননা পান তিনি এবং পুরস্কার গ্রহণ করতে নরওয়েতে গিয়েছিলেন।

এরপর দেশে-বিদেশে শতাধিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন পিনু রহমান। এ বছর সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনি বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন এবং ইতালির সিয়েনা ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘দ্য গোল্ডেন বার্ডেন’ ছবির জন্য পেয়েছেন প্রথম পুরস্কার।

দেশে ফিরে গত ২৪ নভেম্বর প্রথম আলো কার্যালয়ে এসে সম্পাদক মতিউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ছবি তোলার অভিজ্ঞতা শোনান পিনু রহমান।

তিনি বলেন, ‘প্রথম আলো কার্যালয়ে যে আদর ও উষ্ণ সংবর্ধনা পেলাম, সে জন্য কৃতজ্ঞ থাকব। আমার এই আন্তর্জাতিক অর্জন যাঁরা আন্তরিকভাবে পাঠক ও দেশের মানুষের কাছে তুলে ধরেছেন, সেই মানুষগুলোর সঙ্গে সরাসরি দেখা করে আনন্দ ভাগাভাগি করতে পেরে আমারও ভালো লেগেছে। কারণ, আনন্দ তো ভাগাভাগিরই বিষয়।’

পিনু রহমানের একটি স্বপ্নের কথাও তিনি জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার একটি স্বপ্ন হচ্ছে, শিশুদের মধ্যে প্রযুক্তি ও গ্যাজেটের প্রতি যে স্বাভাবিক আগ্রহ তৈরি হয়েছে, সেটিকে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে তাদের আলোকচিত্রের প্রতি আগ্রহী করে তোলা। এতে তারা প্রযুক্তিকে শুধু বিনোদনের মাধ্যম নয়, সৃজনশীলতার মাধ্যম হিসেবেও ব্যবহার করতে শিখবে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

লাইফস্টাইল বিভাগের আরও খবর

কাজ শেষ হলেও মাথায় ঘুরতে থাকে অসমাপ্ত কাজের চিন্তা, মুক্তির উপায় জানালেন মনোবিজ্ঞানীরা
লাইফস্টাইল

কাজ শেষ হলেও মাথায় ঘুরতে থাকে অসমাপ্ত কাজের চিন্তা, মুক্তির উপায় জানালেন মনোবিজ্ঞানীরা

অফিসের সময় শেষ, কম্পিউটারও বন্ধ। তবু অনেকের মাথায় ঘুরপাক খেতে থাকে অসমাপ্ত কাজের চিন্তা — এই মেইলটা পাঠানো হয়নি, হিসাবটা শেষ করা হয়নি, কিংবা পিসিট…

রান্নাঘরে কাঠের টেবিলে চক হাতে পড়িয়ে ভাইরাল ভিয়েতনামের ৭৪ বছর বয়সী সাবেক শিক্ষিকা
লাইফস্টাইল

রান্নাঘরে কাঠের টেবিলে চক হাতে পড়িয়ে ভাইরাল ভিয়েতনামের ৭৪ বছর বয়সী সাবেক শিক্ষিকা

ভিয়েতনামের মধ্যাঞ্চলের থান হোয়া প্রদেশের জুয়ান তিয়েন গ্রামের একটি সাধারণ রান্নাঘর। সেখানে চুলার এক কোণে দাঁড়িয়ে পুরোনো একটি কাঠের টেবিলকে ব্ল্যা…

সেন্ট মার্টিনের পরিচ্ছন্নতা অভিযান থেকে পিএডিআই ইনস্ট্রাক্টর: এক নারী ডাইভারের যাত্রা
লাইফস্টাইল

সেন্ট মার্টিনের পরিচ্ছন্নতা অভিযান থেকে পিএডিআই ইনস্ট্রাক্টর: এক নারী ডাইভারের যাত্রা

২০১৫ সালে সেন্ট মার্টিনে একটি পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিতে গিয়ে সমুদ্রতলের দুনিয়ার সঙ্গে প্রথম পরিচয় হয় তাঁর। সেই অভিজ্ঞতার পর মালয়েশিয়ায় গিয়ে…

মির্জাপুরের রুহিৎপুরে বট-পাকুড়ের বিয়ে, পাঁচ শতাধিক অতিথির মধ্যাহ্নভোজ
লাইফস্টাইল

মির্জাপুরের রুহিৎপুরে বট-পাকুড়ের বিয়ে, পাঁচ শতাধিক অতিথির মধ্যাহ্নভোজ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের রুহিৎপুর গ্রামে ধুমধাম করে সম্পন্ন হয়েছে একটি পাকুড়গাছ ও একটি বটগাছের বিয়ে। পাকুড়গাছটির নাম দেওয়া…