…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

খুলনা মহানগর ও জেলায় ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬১, উদ্ধার ২৩ পিস ইয়াবা

নিজস্ব প্রতিবেদক
খুলনা মহানগর ও জেলায় ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬১, উদ্ধার ২৩ পিস ইয়াবা
ছবি: সংগৃহীত

খুলনা মহানগর ও জেলায় গত ২৪ ঘণ্টায় পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলায় ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে মহানগরীতে ২১ জন এবং জেলায় ৪০ জন। আজ শনিবার সকালে পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও জেলা পুলিশ এ তথ্য জানায়।

কেএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় পুলিশের আটটি থানা ও গোয়েন্দা শাখা পৃথক অভিযান চালায়। এসব অভিযানে পাঁচটি মোটরসাইকেল আটক করা হয় এবং বিভিন্ন মামলায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে মহানগরীর যেকোনো অপরাধ ও অপরাধী সম্পর্কে নিকটস্থ পুলিশকে তথ্য দিয়ে অপরাধ দমনে সহযোগিতা করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪৬৮টি যানবাহন তল্লাশি করা হয়।

ট্রাফিক আইন অমান্য করায় একটি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং পাঁচটি যানবাহন আটক করা হয়েছে। এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

খুলনায় চাঁদা না পেয়ে চার প্রতিষ্ঠান ও বাড়িতে গুলি: দুটি মামলা, গ্রেপ্তার ৩
আইন ও অপরাধ

খুলনায় চাঁদা না পেয়ে চার প্রতিষ্ঠান ও বাড়িতে গুলি: দুটি মামলা, গ্রেপ্তার ৩

খুলনা নগরে চাঁদা না পেয়ে চারটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি বাড়িতে গুলির ঘটনায় দুটি মামলা হয়েছে। এসব ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭…

মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে পার্কিং করা বাসে আগুন, পেছনের আসন পুড়ে গেছে
আইন ও অপরাধ

মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে পার্কিং করা বাসে আগুন, পেছনের আসন পুড়ে গেছে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা ‘আরাফাত পরিবহন’ নামে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজ…

খুলনায় পুলিশ পাহারায় খোলার ১৩ দিনের মাথায় ফার্মেসিতে গুলি, মালিকের ছেলে গুলিবিদ্ধ; নভেম্বরে ১৬টি গুলির ঘটনা
আইন ও অপরাধ

খুলনায় পুলিশ পাহারায় খোলার ১৩ দিনের মাথায় ফার্মেসিতে গুলি, মালিকের ছেলে গুলিবিদ্ধ; নভেম্বরে ১৬টি গুলির ঘটনা

চাঁদার দাবিতে ১৭ দিন বন্ধ থাকার পর পুলিশের পাহারায় খুলে দেওয়া হয়েছিল খুলনার টুটপাড়া এলাকার চয়নিকা ফার্মেসি। তবে চালুর ১৩ দিনের মাথায় শুক্রবার ফা…

সুন্দরবনের কয়রায় জলদস্যুদের দুই সহযোগী গ্রেপ্তার, চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার
আইন ও অপরাধ

সুন্দরবনের কয়রায় জলদস্যুদের দুই সহযোগী গ্রেপ্তার, চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার

খুলনার কয়রা উপজেলায় সুন্দরবন এলাকায় অভিযান চালিয়ে জলদস্যুদের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)।…