…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ময়মনসিংহে ড্রাইভিং শেখানোর নামে গোপনে ছবি-ভিডিও ধারণ করে ২০ লাখ টাকা আদায়ের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহে ড্রাইভিং শেখানোর নামে গোপনে ছবি-ভিডিও ধারণ করে ২০ লাখ টাকা আদায়ের অভিযোগে যুবক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

গাড়ি চালানো শেখানোর নামে গোপনে এক নারীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ভুক্তভোগী নারীর স্বামীর দায়ের করা মামলায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি দল।

গ্রেপ্তার ব্যক্তির নাম আশরাফুল আলম (৩০)। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে ময়মনসিংহ নগরের বয়ড়া ছালাকান্দি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে এসআরবির একটি দল।

গ্রেপ্তার যুবকের কাছ থেকে ব্ল্যাকমেলের কাজে ব্যবহৃত দুটি মুঠোফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে। আজ শনিবার বেলা আড়াইটার দিকে এসআরবি-১৪-এর ময়মনসিংহ কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মামলার এজাহারের বরাত দিয়ে এসআরবি জানায়, ২০২১ সালে ওই নারীকে গাড়ি চালানো শেখানোর জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল আশরাফুলকে। প্রশিক্ষণের সময় গোপনে ওই নারীর কিছু আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন তিনি। পরে এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই নারীকে ব্ল্যাকমেল করতে থাকেন আশরাফুল। লোকলজ্জার ভয়ে ওই নারী বিভিন্ন সময়ে তাঁকে প্রায় ২০ লাখ টাকা দিতে বাধ্য হন।

এজাহারে আরও বলা হয়, একপর্যায়ে ওই নারী আশরাফুলের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিলে তিনি ক্ষিপ্ত হন। সম্প্রতি ওই নারীর আপত্তিকর ছবি ও ভিডিও তাঁর স্বামীর কর্মস্থলের এক সহকারীর মুঠোফোনে পাঠিয়ে দেন আশরাফুল। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে ওই নারীর সন্তানদের স্কুল ও খেলার মাঠ থেকে অপহরণ করে হত্যার হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় ওই নারীর স্বামী বাদী হয়ে গত বুধবার ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তিনটি ধারায় অভিযোগ এনে মামলা করেন। মামলায় আশরাফুলকে প্রধান আসামি করা হয়েছে। ওই মামলায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি।

এসআরবি-১৪-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও মিডিয়া কর্মকর্তা নাদিয়া ফারজানা জানান, মামলার পর এসআরবি ছায়া তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আজ বিকেল চারটা ২০ মিনিটে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, অভিযুক্ত যুবককে এসআরবি গ্রেপ্তার করে তাঁদের কাছে হস্তান্তর করেছে। তাঁকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ময়মনসিংহে তিন অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার
আইন ও অপরাধ

ময়মনসিংহে তিন অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

ময়মনসিংহে পুলিশের পৃথক তিনটি বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে…

আইন ও অপরাধ

ভৈরব–ময়মনসিংহ মহাসড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার ঝুঁকিতে চালক-যাত্রীরা

ভৈরব–ময়মনসিংহ মহাসড়কের পাশে রাস্তা ঘেঁষে বিশাল বালুর স্তূপ করে রাখা হয়েছে। প্রায় প্রতিদিন ড্রেজারের মাধ্যমে কিংবা ডাম্প ট্রাকসহ বিভিন্ন যানবাহনে ক…

খুলনায় চাঁদা না পেয়ে চার প্রতিষ্ঠান ও বাড়িতে গুলি: দুটি মামলা, গ্রেপ্তার ৩
আইন ও অপরাধ

খুলনায় চাঁদা না পেয়ে চার প্রতিষ্ঠান ও বাড়িতে গুলি: দুটি মামলা, গ্রেপ্তার ৩

খুলনা নগরে চাঁদা না পেয়ে চারটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি বাড়িতে গুলির ঘটনায় দুটি মামলা হয়েছে। এসব ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭…

টিকাটুলীতে ছুরিকাঘাতে নিহত হোটেল ব্যবস্থাপক নাঈমুরের গোয়ালন্দের বাড়িতে মাতম, বিচার চাইলেন অসুস্থ বাবা
আইন ও অপরাধ

টিকাটুলীতে ছুরিকাঘাতে নিহত হোটেল ব্যবস্থাপক নাঈমুরের গোয়ালন্দের বাড়িতে মাতম, বিচার চাইলেন অসুস্থ বাবা

পুরান ঢাকার টিকাটুলীতে ছুরিকাঘাতে নিহত হোটেল ওসমানী ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক নাঈমুর রহমানের গ্রামের বাড়িতে মাতম চলছে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার …