…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

ডেঙ্গুতে এক দিনে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯

নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে এক দিনে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯
ছবি: সংগৃহীত

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪২৫ জন, চট্টগ্রামে ১৮৯ জন, খুলনায় ১১২ জন, বরিশালে ৯৫ জন, রাজশাহীতে ৫৮ জন, ময়মনসিংহে ৩৫ জন, রংপুরে ৩৩ জন ও সিলেটে দুজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩০ জন।

একই সময়ে সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৭৯ হাজার ৭০৮ জন ডেঙ্গু রোগী। তাঁদের মধ্যে ১ লাখ ৭৪ হাজার ৭১৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৪৬৪ জন।

মাসভিত্তিক মৃত্যুর হিসাবে, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা যান। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন ও অক্টোবরে ১৭৪ জনের মৃত্যু হয়। নভেম্বরের প্রথম ২৮ দিনে মারা গেছেন ১১১ জন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

হামের উপসর্গে এক দিনে হাসপাতালে ভর্তি ৯০৯ জন, আরও ৮ জনের মৃত্যু; মার্চ থেকে সন্দেহজনক রোগী ২ লাখ ৬৩ হাজার

দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০৯ জন। একই সময়ে হামের উপসর্গ নি…

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় উপসর্গ দেখা গেছে ৯৯৭ জনের; মোট মৃত্যু ১ হাজার ৩৮৬
স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় উপসর্গ দেখা গেছে ৯৯৭ জনের; মোট মৃত্যু ১ হাজার ৩৮৬

দেশে হামের উপসর্গে মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৯৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে এবং ৫৪ জ…

সব শিশু ঠিক মানের হামের টিকা পাচ্ছে না, অনেকে একেবারেই না: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভায় বিশেষজ্ঞরা
স্বাস্থ্য

সব শিশু ঠিক মানের হামের টিকা পাচ্ছে না, অনেকে একেবারেই না: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভায় বিশেষজ্ঞরা

সব শিশু ঠিক মানের হামের টিকা পাচ্ছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, অনেক শিশু একেবারেই টিকা পাচ্ছে না, আর টিকাদানের হারের যে পরিসংখ্যান প্রচ…

ফ্রান্সে কাঁদানে গ্যাসে গর্ভপাত ও অতিরিক্ত রক্তক্ষরণের অভিযোগ হাজারো নারীর, গবেষণার দাবি
স্বাস্থ্য

ফ্রান্সে কাঁদানে গ্যাসে গর্ভপাত ও অতিরিক্ত রক্তক্ষরণের অভিযোগ হাজারো নারীর, গবেষণার দাবি

ফ্রান্সে বিক্ষোভ দমনে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে গর্ভপাত, অতিরিক্ত রক্তক্ষরণ ও মাসিকের অনিয়মের অভিযোগ করেছেন হাজারো নারী ও কিশোরী। তাঁদের প্রজননস্ব…