…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

শাহজাদপুরে সাবেক মেয়র মিরুকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, চারজন কারাগারে

নিজস্ব প্রতিবেদক
শাহজাদপুরে সাবেক মেয়র মিরুকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, চারজন কারাগারে
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে বাধার মুখে পড়েছে পুলিশ। গ্রামবাসীর বাধার কারণে তাঁকে গ্রেপ্তার না করেই ফিরে যায় পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, ঘটনার পর বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার নলুয়া মধ্যপাড়া গ্রামের মো. রকিব (৪০) ও সোহেল রানা (২৮), নারায়ণদহ গ্রামের সাইফুল ইসলাম (৩৮) এবং নলুয়া দক্ষিণপাড়া গ্রামের জেলহাস প্রাং ওরফে আতিক (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হালিমুল হক মিরুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংশ্লিষ্ট একটি মামলা রয়েছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালায়।

গতকাল শুক্রবার পুলিশ পৌর শহরের নলুয়া গ্রামে মিরুর বাসভবনে অভিযান চালায়। তখন গ্রামের কয়েক শ নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়ে মিরুকে গ্রেপ্তারে বাধা দেন।

একপর্যায়ে মিরুকে গ্রেপ্তার না করেই ঘটনাস্থল ত্যাগ করে পুলিশ। পরে অভিযান চালিয়ে বাধা দেওয়ার অভিযোগে ওই চারজনকে গ্রেপ্তার করা হয় বলে ওসি জানান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

নড়াইলে নিখোঁজের তিন দিন পর চিত্রা নদী থেকে কিশোর ভ্যানচালক অনিকের মরদেহ উদ্ধার
আইন ও অপরাধ

নড়াইলে নিখোঁজের তিন দিন পর চিত্রা নদী থেকে কিশোর ভ্যানচালক অনিকের মরদেহ উদ্ধার

নড়াইলে নিখোঁজের তিন দিন পর কিশোর ওসমান মোল্যা ওরফে অনিকের (১৫) অর্ধগলিত মরদেহ চিত্রা নদী থেকে উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার বেলা তিনটার দিকে কালিয়া …

পটুয়াখালীতে সাংবাদিক গোপাল হালদারের ওপর হামলা: ছাত্রশক্তির আহ্বায়কসহ ছয়জনের বিরুদ্ধে মামলা
আইন ও অপরাধ

পটুয়াখালীতে সাংবাদিক গোপাল হালদারের ওপর হামলা: ছাত্রশক্তির আহ্বায়কসহ ছয়জনের বিরুদ্ধে মামলা

পটুয়াখালীতে সাংবাদিক গোপাল হালদার রাহুলের ওপর হামলার ঘটনায় জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মিরাজ ইমতিয়াজসহ ছয়জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলা…

পাবনার সাঁথিয়ায় ফেসবুকে সরকারবিরোধী পোস্টের অভিযোগে চিকিৎসক রাশিদুল হাসান গ্রেপ্তার, কারাগারে
আইন ও অপরাধ

পাবনার সাঁথিয়ায় ফেসবুকে সরকারবিরোধী পোস্টের অভিযোগে চিকিৎসক রাশিদুল হাসান গ্রেপ্তার, কারাগারে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও প্রচার চালানোর অভিযোগে পাবনার সাঁথিয়ায় রাশিদুল হাসান নামের এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিন…

খুলনায় চাঁদা না পেয়ে চার প্রতিষ্ঠান ও বাড়িতে গুলি: দুটি মামলা, গ্রেপ্তার ৩
আইন ও অপরাধ

খুলনায় চাঁদা না পেয়ে চার প্রতিষ্ঠান ও বাড়িতে গুলি: দুটি মামলা, গ্রেপ্তার ৩

খুলনা নগরে চাঁদা না পেয়ে চারটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি বাড়িতে গুলির ঘটনায় দুটি মামলা হয়েছে। এসব ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭…