…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

সাঁথিয়া সরকারি কলেজের প্রভাষককে মারধরের অভিযোগ ক্রীড়া শিক্ষকের বিরুদ্ধে, থানায় লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
সাঁথিয়া সরকারি কলেজের প্রভাষককে মারধরের অভিযোগ ক্রীড়া শিক্ষকের বিরুদ্ধে, থানায় লিখিত অভিযোগ
ছবি: সংগৃহীত

পাবনার সাঁথিয়া সরকারি কলেজের এক প্রভাষককে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে একই কলেজের ক্রীড়া শিক্ষক মোস্তাফিজুর রহমান মুক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী প্রভাষক আমিরুল ইসলাম সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, গতকাল শুক্রবার বিকেলে সাঁথিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে সিএনজি স্ট্যান্ড থেকে আমিরুল ইসলামকে টেনেহিঁচড়ে দৌলতপুর সেতুর পাশের একটি চায়ের দোকানে নিয়ে মারধর করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, কলেজের অভ্যন্তরীণ বিষয় নিয়ে গত বৃহস্পতিবার মোস্তাফিজুর রহমানের সঙ্গে প্রভাষক আমিরুল ইসলামের বিরোধ হয়। এর জেরে পরদিন শুক্রবার বিকেলে আমিরুল সিএনজি স্ট্যান্ডে পৌঁছালে মোস্তাফিজুর রহমান তাঁর কলার ধরে টেনেহিঁচড়ে পাশের একটি চায়ের দোকানে নিয়ে যান। সেখানে তাঁকে মারধর করে আহত করা হয়।

পরে স্থানীয় লোকজন আমিরুল ইসলামকে উদ্ধার করে বাড়িতে পাঠান। তিনি সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

এ ঘটনায় আজ শনিবার তিনি বাদী হয়ে মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।

নাম প্রকাশ না করার শর্তে কলেজের কয়েকজন শিক্ষক বলেন, মোস্তাফিজুর রহমান নিজের প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় শিক্ষকদের অপমান ও অপদস্থ করছেন।

অভিযোগের বিষয়ে মোস্তাফিজুর রহমান মুক্তি মারধরের কথা স্বীকার করে বলেন, ওই প্রভাষকই তাঁকে অপমান ও অপদস্থ করেছেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

ইবিতে অনুমতি ছাড়া ব্যানার টাঙানোর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি
শিক্ষা

ইবিতে অনুমতি ছাড়া ব্যানার টাঙানোর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলের উত্তর পাশে নির্মাণাধীন ছাত্র হলের সামনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছাড়া ব্যানার টাঙানোর ঘটনায় তদন্ত…

শিক্ষা

সাভারে দুই দিনের ‘কার্নিভাল অফ চেঞ্জ ২০২৬’, ২৭০ তরুণ চেঞ্জমেকারের সামাজিক উদ্যোগ প্রদর্শনী

তরুণ নেতৃত্ব, স্থানীয় জনগোষ্ঠীকেন্দ্রিক উদ্ভাবন ও সম্মিলিত উদ্যোগকে উৎসাহিত করতে দুই দিনব্যাপী ‘কার্নিভাল অফ চেঞ্জ ২০২৬: একতায় গড়ি আগামী’ আয়োজন করেছে …

রংপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় বেরোবি শিক্ষার্থী অফিক হাসান অভি নিহত
শিক্ষা

রংপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় বেরোবি শিক্ষার্থী অফিক হাসান অভি নিহত

রংপুর নগরীতে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর ১টার দিকে ন…

শিক্ষা

ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর, মোট আসন ১ হাজার ৫৪৫

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর। বাংলা ও ইংরেজি ভার্সনে মোট ১ হাজার ৫৪৫টি…