…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

সুনামগঞ্জের মধ্যনগরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত অর্ধশত

নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের মধ্যনগরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত অর্ধশত
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের মধ্যনগরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ২৫ জন টেঁটাবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

আজ শনিবার দুপুরে উপজেলার চামরদানী ইউনিয়নের জলুসা গ্রামের জনতা বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চামরদানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আমজোড়া গ্রামের বাসিন্দা জাকিরুল আজাদ মান্নার সঙ্গে তাঁর ফুফাতো ভাই জলুসা গ্রামের নূরে আলম জিকুর দীর্ঘদিন ধরে সম্পত্তি ও খাসজমির দখল নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে।

বিরোধের জেরে এর আগেও একাধিকবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সংঘর্ষ আমজোড়া ও জলুসা গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশত মানুষ আহত হন।

আহত ব্যক্তিদের প্রথমে নেত্রকোনার ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) উৎপল কুমার সাহা বলেন, দুই পক্ষের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। এর আগেও তাঁরা একাধিকবার সংঘর্ষে জড়িয়েছেন। শনিবারের সংঘর্ষেও বেশ কয়েকজন আহত হয়েছেন। এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে পুলিশের তৎপরতায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

দক্ষিণ সুরমার তেতলিতে সিলেট-৩ আসনের এমপি এমএ মালিকের বাড়িতে পরপর দুটি পেট্রোলবোমা নিক্ষেপ
সিলেট বিভাগ

দক্ষিণ সুরমার তেতলিতে সিলেট-৩ আসনের এমপি এমএ মালিকের বাড়িতে পরপর দুটি পেট্রোলবোমা নিক্ষেপ

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলি এলাকায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের (এমএ মালিক) বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।…

কুলাউড়ার গৃহবধূ একসঙ্গে চার কন্যাসন্তানের মা হলেন, মা ও নবজাতকেরা সুস্থ
সিলেট বিভাগ

কুলাউড়ার গৃহবধূ একসঙ্গে চার কন্যাসন্তানের মা হলেন, মা ও নবজাতকেরা সুস্থ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে সিলেটের রাগীব-রাবে�া মেডিকে…