…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ঋণের বোঝায় সন্তানদের ছেড়ে যাওয়া মায়ের পাশে কেসিসি প্রশাসক, দিলেন সহায়তা ও কর্মসংস্থানের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক
ঋণের বোঝায় সন্তানদের ছেড়ে যাওয়া মায়ের পাশে কেসিসি প্রশাসক, দিলেন সহায়তা ও কর্মসংস্থানের আশ্বাস
ছবি: সংগৃহীত

ঋণ পরিশোধ করতে না পেরে তিন সন্তানকে রেখে চলে গিয়েছিলেন এক মা। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেই মা ও সন্তানদের পাশে দাঁড়িয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি মাকে আর্থিক সহায়তা দিয়েছেন; পাশাপাশি মায়ের কর্মসংস্থানের ব্যবস্থা করে শিশুদের ভবিষ্যৎ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।

শনিবার বিকেলে নগরের সোনাডাঙ্গার গ্রামীণ আবাসিক এলাকায় শিশুদের থাকার জায়গায় যান কেসিসি প্রশাসক। এ সময় তিনি তিন শিশুর খোঁজখবর নেন এবং তাদের মায়ের সঙ্গে কথা বলেন।

জানা যায়, এনজিওর ঋণ পরিশোধ করতে না পেরে চরম অসহায়ত্বের মধ্যে সন্তানদের রেখে চলে যান ওই মা। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর। পরে তিনি ওই মায়ের সঙ্গে যোগাযোগ করে সাহস দেন এবং সন্তানদের কাছে ফিরে আসার আহ্বান জানান। তাঁর উৎসাহে শেষ পর্যন্ত সন্তানদের কাছে ফিরে আসেন মা।

পরিবারটির সংকটের পেছনে রয়েছে আরও করুণ বাস্তবতা। জানা গেছে, ঋণের বোঝা থেকে মুক্তি পেতে ওই মা তাঁর যমজ দুই সন্তানকেও বিক্রি করে দিয়েছিলেন। বিবাহবিচ্ছেদের পর শিশুদের বাবার বর্তমান অবস্থান সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে সন্তানদের নিয়ে চরম অনিশ্চয়তা ও অসহায়ত্বের মধ্যে দিন কাটছিল তাঁর।

আজ ওই মায়ের হাতে আর্থিক সহায়তা তুলে দেন কেসিসি প্রশাসক। একই সঙ্গে শিশুদের ভরণপোষণ ও পড়াশোনা যেন বন্ধ না হয়, সে জন্য মায়ের কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি। কেসিসি প্রশাসকের আশা, কাজের সুযোগ পেলে মা নিজেই সন্তানদের দায়িত্ব নিতে পারবেন এবং ধীরে ধীরে পরিবারটি স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত ওই মা প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, একটি পরিবারের গল্প কখনো কখনো সমাজের নির্মম বাস্তবতাকে সামনে নিয়ে আসে। কোনো শিশুর শৈশব যেন দারিদ্র্য, ঋণ কিংবা অসহায়ত্বের কাছে হার না মানে, সেই নিশ্চয়তা তৈরি করা সবার সম্মিলিত দায়িত্ব।

এ সময় গ্রামীণ আবাসিক কল্যাণ সমিতির সভাপতি গাজী বজলুর রহমান, সাধারণ সম্পাদক গাজী মিজানুজ্জামান তাজ, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

লকডাউন কর্মসূচি ঘিরে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ
জাতীয়

লকডাউন কর্মসূচি ঘিরে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আবারও পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।…

মিরপুর-১০ গোলচত্বরে 'ইতিহাস' পরিবহনের বাসে আগুন দিল দুর্বৃত্তরা, সাত মিনিটে নিয়ন্ত্রণে
জাতীয়

মিরপুর-১০ গোলচত্বরে 'ইতিহাস' পরিবহনের বাসে আগুন দিল দুর্বৃত্তরা, সাত মিনিটে নিয়ন্ত্রণে

রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে 'ইতিহাস' পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) রাত ৭টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।…

বিজয় সরণি ও আগারগাঁওয়ে কয়েক দিন ধরে তীব্র যানজট, কারণ জানাল ট্রাফিক পুলিশ
জাতীয়

বিজয় সরণি ও আগারগাঁওয়ে কয়েক দিন ধরে তীব্র যানজট, কারণ জানাল ট্রাফিক পুলিশ

রাজধানীর বিজয় সরণি ও আগারগাঁও এলাকা ঘিরে কয়েক দিন ধরে হঠাৎ যানজট দেখা দিয়েছে। ছুটির দিন হোক বা কর্মদিবস, প্রায় প্রতিদিনই এ এলাকার সড়কগুলোতে যানবা…

শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সোমবার, ১৬ ডিসেম্বর আংশিক উদ্বোধনের পরিকল্পনা
জাতীয়

শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সোমবার, ১৬ ডিসেম্বর আংশিক উদ্বোধনের পরিকল্পনা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিতে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বেসামরি…