মিরপুর-১০ গোলচত্বরে 'ইতিহাস' পরিবহনের বাসে আগুন দিল দুর্বৃত্তরা, সাত মিনিটে নিয়ন্ত্রণে

রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে 'ইতিহাস' পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) রাত ৭টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
আগুনে বাসটির কয়েকটি সিট ও জানালা পুড়ে গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। রাত ৭টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।




