…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

তিন দিনের সফরে কাল ঢাকায় আসছেন আইপিপিএফের মহাপরিচালক মারিয়া আন্তোনিয়েতা

নিজস্ব প্রতিবেদক
তিন দিনের সফরে কাল ঢাকায় আসছেন আইপিপিএফের মহাপরিচালক মারিয়া আন্তোনিয়েতা
ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল প্ল্যানড পেরেন্টহুড ফেডারেশনের (আইপিপিএফ) মহাপরিচালক মারিয়া আন্তোনিয়েতা আলকালদে কাস্ত্রো তিন দিনের সরকারি সফরে আগামীকাল রোববার ঢাকায় আসছেন।

বাংলাদেশে তাঁর এই সফরের আয়োজক আইপিপিএফের সহযোগী সদস্য সংগঠন পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি)। আইপিপিএফের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে মারিয়া আন্তোনিয়েতা সরকারের বিভিন্ন পর্যায়ের নীতিনির্ধারক ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রী এবং বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের সঙ্গেও তাঁর মতবিনিময়ের কথা রয়েছে।

এসব বৈঠকে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার, জেন্ডার সমতা, তরুণদের ক্ষমতায়ন এবং সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্ব জোরদার করার বিষয়টি গুরুত্ব পাবে।

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে তিনি পিএসটিসির কয়েকটি প্রকল্প ও সেবাকেন্দ্র পরিদর্শন করবেন। এর মাধ্যমে তিনি মাঠপর্যায়ে পিএসটিসির চলমান কার্যক্রম, কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যসেবা, নারী ও তরুণদের ক্ষমতায়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ সরেজমিনে দেখবেন।

এই সফরের একটি বিশেষ আয়োজন ‘সহায়তার গণ্ডি পেরিয়ে: অধিকার সুরক্ষা ও সেবার ধারাবাহিকতা নিশ্চিতকরণ’ শীর্ষক উচ্চপর্যায়ের গোলটেবিল আলোচনা। পিএসটিসি ও দৈনিক বণিক বার্তা যৌথভাবে এই আয়োজন করছে।

গোলটেবিলে সরকারের নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী, নাগরিক সমাজের প্রতিনিধি, বেসরকারি সংস্থা, গবেষক ও শিক্ষাবিদেরা অংশ নেবেন। পরিবর্তিত বৈশ্বিক উন্নয়ন অর্থায়নের প্রেক্ষাপটে বিকল্প অর্থায়ন, যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা এবং অধিকারভিত্তিক কার্যক্রমের স্থায়িত্ব নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনায় গুরুত্ব দেওয়া হবে।

এ ছাড়া ন্যাশনাল ইয়ুথ নেটওয়ার্কের (নয়ন) আয়োজনে তরুণদের সঙ্গে একটি বিশেষ মতবিনিময় সভায় অংশ নেবেন আইপিপিএফের মহাপরিচালক। এই আয়োজনে তিনি তরুণদের অভিজ্ঞতা, প্রত্যাশা, আকাঙ্ক্ষা ও সুপারিশ সরাসরি শোনার সুযোগ পাবেন।

মতবিনিময় সভায় তরুণ নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণে তরুণদের অর্থবহ অংশগ্রহণ এবং মানসম্মত যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবায় তাদের প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়েও আলোচনা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মারিয়া আন্তোনিয়েতা আলকালদে কাস্ত্রোর এই সফর বাংলাদেশে আইপিপিএফ ও পিএসটিসির দীর্ঘদিনের অংশীদারত্বকে আরও সুদৃঢ় করার পাশাপাশি যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার, জেন্ডার সমতা এবং জনগণের কল্যাণে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সেবা নিশ্চিত করার যৌথ অঙ্গীকারকে নতুন মাত্রা দেবে বলে আশা করা হচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’, দৈনিক বাংলা মোড়ে উচ্ছেদ অবৈধ দোকান

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে একযোগে সাপ্তাহিক বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ‘ক্লিনিং ডে’…

সদরঘাটে অলস পড়ে থাকা বিআইডব্লিউটিসির চার জাহাজের তিনটিকে করা হবে ভাসমান হাসপাতাল
স্বাস্থ্য

সদরঘাটে অলস পড়ে থাকা বিআইডব্লিউটিসির চার জাহাজের তিনটিকে করা হবে ভাসমান হাসপাতাল

ঢাকা-বরিশাল নৌপথের জন্য কেনা দুটি নতুন যাত্রীবাহী জাহাজ ৯ মাস ধরে ঢাকার সদরঘাটের বাদামতলী ঘাটে অলস পড়ে আছে। এই চারটি জাহাজের মধ্যে তিনটিকে ভাসমান হাস…

আগামী বছরের মধ্যে সব জেলায় কিডনি ডায়ালাইসিস চালুর ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
স্বাস্থ্য

আগামী বছরের মধ্যে সব জেলায় কিডনি ডায়ালাইসিস চালুর ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

আগামী বছরের মধ্যে দেশের ৬৪টি জেলার প্রতিটিতে সরকার কিডনি ডায়ালাইসিস সেবা চালু করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। শনিবার (২৮ নভেম্…

ডেঙ্গুতে এক দিনে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯
স্বাস্থ্য

ডেঙ্গুতে এক দিনে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।…