…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

বরগুনা পৌর শহরে নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল, পুলিশের পিকআপ ঘিরে স্লোগান

নিজস্ব প্রতিবেদক
বরগুনা পৌর শহরে নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল, পুলিশের পিকআপ ঘিরে স্লোগান
ছবি: সংগৃহীত

বরগুনা পৌর শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন। ঘটনাস্থলে পুলিশের একটি পিকআপ পৌঁছালে সেটিকে লক্ষ্য করে মিছিলকারীরা স্লোগান দেন।

আজ শনিবার সন্ধ্যার পর বরগুনা জেলা স্কুলের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে শেখ রাসেল চত্বর, ফার্মেসি পট্টি ও জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে দিয়ে মিছিলটি নাথপট্টি লেকের সামনে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলকারীদের হাতে মশাল দেখা যায়।

মিছিল চলাকালে ঘটনাস্থলে পুলিশের একটি পিকআপ পৌঁছালে মিছিলকারীরা সেটিকে লক্ষ্য করে ‘চলে যান, আপনারা চলে যান’ বলে স্লোগান দেন। পরে পুলিশের গাড়িটি সেখান থেকে চলে যায়। তবে মিছিলকারীরা পুলিশের গাড়িতে কোনো আঘাত করেননি।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সরকারবিরোধী নানা স্লোগান দিতে শোনা যায়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল বের হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ।

ওসি মো. হাচনাইন পারভেজ বলেন, ‘মিছিলটি বেশ বড় ছিল। পুলিশের গাড়িতে ওসি তদন্তও ছিলেন। মিছিলে অংশ নেওয়াদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এদিকে আওয়ামী লীগের মশাল মিছিলের আগে জেলা বিএনপির পক্ষ থেকেও একটি মিছিল বের করা হয় বলে জানা গেছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা, বললেন জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা। গোপালগঞ্জ জেলাকে ইঙ্গিত করে তিনি …

রাজনীতি

১ ডিসেম্বরের মহাসমাবেশ হবে ইতিহাসের অন্যতম সমাবেশ, প্রস্তুত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি: আবদুস সালাম

আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ হবে ইতিহাসের অন্যতম সমাবেশ বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও …

আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে বাগেরহাটের চিতলমারীতে বিএনপি নেতাকে অব্যাহতি
রাজনীতি

আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে বাগেরহাটের চিতলমারীতে বিএনপি নেতাকে অব্যাহতি

বাগেরহাটের চিতলমারী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি খান মনিরুজ্জামানকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠ…

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সক্রিয় রাজনীতি ছাড়লেন সোনাগাজীর ছাত্রদল নেতা মোশারফ
রাজনীতি

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সক্রিয় রাজনীতি ছাড়লেন সোনাগাজীর ছাত্রদল নেতা মোশারফ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সক্রিয় রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন ব…