…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

রাজশাহীর পরিচ্ছন্নতা দেখে মুগ্ধ আজহারী, বললেন বাকি ৬৩ জেলার শেখার আছে

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর পরিচ্ছন্নতা দেখে মুগ্ধ আজহারী, বললেন বাকি ৬৩ জেলার শেখার আছে
ছবি: সংগৃহীত

রাজশাহীর পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রশংসা করে ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, রাজশাহীর কাছে দেশের বাকি ৬৩ জেলার অনেক কিছু শেখার আছে। শনিবার রাতে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত এক তাফসির মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ওলামা-মাশায়েখ পরিষদ আয়োজিত এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান করেন ড. মিজানুর রহমান আজহারী। রাজশাহীবাসীকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্যের শুরুতেই তিনি শহরটির পরিচ্ছন্নতা ও সৌন্দর্যের প্রশংসা করেন।

আজহারী বলেন, ‘আমি শুনেছি, রাজশাহী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর। দ্য গ্রিন অ্যান্ড ক্লিন সিটি এভার ইন বাংলাদেশ। আসতে আসতে দেখছিলাম, মাশা আল্লাহ, একেবারে ভেরি নিট অ্যান্ড ক্লিন। আমাদের অন্যান্য ৬৩ জেলার আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।’

তিনি আরও বলেন, ‘রাজশাহী যেমন পরিচ্ছন্ন, আমাদের অন্য ৬৩ জেলাও যেন এ রকম পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে পারে।’

ছোটবেলার স্মৃতি টেনে আজহারী বলেন, ছোটবেলায় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। তখন আসার পথে দুই পাশে সারি সারি আমবাগান দেখেছিলেন। রাজশাহীর কালাই রুটি আর রেশমের কথাও উল্লেখ করে তিনি বলেন, নানা নেয়ামতে আল্লাহ রাজশাহীকে ভরপুর করেছেন।

বিশাল এই তাফসির মাহফিলে সকাল থেকেই রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। এ ছাড়া উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর জামায়াতের আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

ভূমি অফিসে ভূমিদস্যুদের প্রভাব ঠেকাতে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ ভূমিমন্ত্রীর
জাতীয়

ভূমি অফিসে ভূমিদস্যুদের প্রভাব ঠেকাতে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ ভূমিমন্ত্রীর

ভূমি অফিসে কোনো ভূমিদস্যু যাতে প্রভাব বিস্তার বা সুযোগ-সুবিধা নিতে না পারে, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহ…

১৮ বছর পর রাজশাহীর হাসপাতালে মাকে ফিরে পেলেন নিয়ামুল, বরিশালের বাড়ি ফিরছেন মিনারা বেগম
জাতীয়

১৮ বছর পর রাজশাহীর হাসপাতালে মাকে ফিরে পেলেন নিয়ামুল, বরিশালের বাড়ি ফিরছেন মিনারা বেগম

চার বছর বয়সে মাকে হারিয়েছিলেন নিয়ামুল। মা কোথায় গেছেন বা কেন গেছেন, তা বোঝার বয়স তখন তাঁর ছিল না। এরপর কেটে গেছে ১৮ বছর। শুক্রবার সকালে রাজশাহী মেডিকে…

জাতীয়

ঢাকার ১২ ভ্রাম্যমাণ লাইব্রেরি ইউনিটের যৌথ সাহিত্য-সাংস্কৃতিক আয়োজন বিশ্বসাহিত্য কেন্দ্রে

মোবাইল ফোনে আসক্তির কারণে নতুন প্রজন্ম ক্রমেই সাহিত্য ও সংস্কৃতিচর্চা থেকে দূরে সরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও…

সাংবাদিক ফারজানা রুপা ও শাকিলকে আটক রাখা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ
জাতীয়

সাংবাদিক ফারজানা রুপা ও শাকিলকে আটক রাখা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ

সাংবাদিক ফারজানা রুপা ও শাকিল আহমেদকে আটক রাখা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মত দিয়েছে জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশন। শুক্রবার নিজেদে…