…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

গাজীপুরের শ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, একই রাতে মাওনা চৌরাস্তায় উড়ালসেতু থেকে আরেকটি নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের শ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, একই রাতে মাওনা চৌরাস্তায় উড়ালসেতু থেকে আরেকটি নিক্ষেপ
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই রাতে মাওনা চৌরাস্তা এলাকার উড়ালসেতু থেকেও একটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। দুটি ঘটনারই তদন্ত করছে পুলিশ।

ইউএনও নাহিদ ভূঞা জানান, শনিবার রাত ১০টা ২২ মিনিটের দিকে বাসভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের সময় তিনি ভবনের দোতলায় ছিলেন। বিকট শব্দ শুনে বাইরে এসে তিনি ককটেল দেখতে পান বলে জানান ইউএনও।

সিসিটিভি ফুটেজে ককটেল নিক্ষেপের দৃশ্য দেখা গেলেও কে এটি ছুড়েছে, তা শনাক্ত করা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে।

এর কিছু সময় পর রাত পৌনে ১১টার দিকে মাওনা চৌরাস্তা এলাকার উড়ালসেতুর ওপর থেকে আরেকটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলগুলোতে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাগুলো গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

গাজীপুরে আহত আনসার সদস্যদের দেখতে হাসপাতালে মহাপরিচালক, আইনগত ব্যবস্থার কথা জানালেন

গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে সংঘর্ষে আহত আনসার সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচা…

ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন
জাতীয়

ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আজ শনিবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়ম…

আন্দোলন ও তিন দিনের ছুটির পর গাজীপুরে কাজে ফিরলেন পোশাকশ্রমিকেরা, এখনো বন্ধ ৩৫ কারখানা
জাতীয়

আন্দোলন ও তিন দিনের ছুটির পর গাজীপুরে কাজে ফিরলেন পোশাকশ্রমিকেরা, এখনো বন্ধ ৩৫ কারখানা

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে টানা আন্দোলন এবং তিন দিনের ছুটি শেষে গাজীপুরের শিল্পকারখানাগুলোতে আবার উৎপাদন শুরু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে …

জাতীয়

গাজীপুর শিল্পাঞ্চলে ১৯ প্লাটুন আনসার স্ট্রাইকিং ফোর্স মোতায়েন, ১৮ পয়েন্টে টহল ও নজরদারি

দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল গাজীপুরে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ আনসার ও গ্রাম …