…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

বড়াইগ্রামে ডায়রিয়ায় মৃত নারীর শরীরে আঘাতের চিহ্ন, লাশ ময়নাতদন্তে পাঠাল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
বড়াইগ্রামে ডায়রিয়ায় মৃত নারীর শরীরে আঘাতের চিহ্ন, লাশ ময়নাতদন্তে পাঠাল পুলিশ
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক নারীর মৃত্যুর পর তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ বাড়িতে আনার পর গোসলের প্রস্তুতির সময় স্বজনেরা শরীরের তিন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে শনিবার স্বামীর বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

ওই নারীর নাম আছিয়া বেগম (৪৫)। তিনি বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের মনপিরিত গ্রামের বাসিন্দা। শুক্রবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। স্বজনেরা জানিয়েছেন, তিনি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং সেখানে ১০-১২ দিন চিকিৎসা চলে।

মৃত্যুর পর লাশ বাড়িতে আনা হলে গোসল করানোর প্রস্তুতির সময় শরীরের তিন স্থানে আঘাতের চিহ্ন চোখে পড়ে স্বজনদের। এ নিয়ে সন্দেহ তৈরি হলে তাঁরা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ শনিবার বেলা ২টার দিকে স্বামীর বাড়ি থেকে লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আছিয়া বেগমের বোন মিনা বেগম জানান, প্রায় ২৫ বছর আগে আবদুল মান্নানের সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়। মরদেহ বাড়িতে আনার পর গোসলের সময় শরীরের তিন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়; এ নিয়ে সন্দেহ তৈরি হলে পুলিশকে জানানো হয়।

আছিয়ার ছেলে আশিক বলেন, ডায়রিয়ার কারণে তাঁর মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শরীরে আঘাতের চিহ্ন কীভাবে এসেছে, তা তাঁরা জানেন না।

তবে আছিয়ার স্বামী আবদুল মান্নান বলেন, গত ১৭ নভেম্বর আছিয়ার ডায়রিয়া ও বমি শুরু হয়। প্রথমে তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়; পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি আছিয়াকে মারধরের অভিযোগ অস্বীকার করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

রাজশাহীর গোদাগাড়ীতে মশাল মিছিল থেকে ফেরার পথে আট শিশুসহ আটক ১৫ জন
আইন ও অপরাধ

রাজশাহীর গোদাগাড়ীতে মশাল মিছিল থেকে ফেরার পথে আট শিশুসহ আটক ১৫ জন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে বের করা মশাল মিছিলের পর আট শিশুসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে…

গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগানের অভিযোগে গ্রেপ্তার দুই যুবক কারাগারে, পরিবারের দাবি তাঁরা জুলাই যোদ্ধা
আইন ও অপরাধ

গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগানের অভিযোগে গ্রেপ্তার দুই যুবক কারাগারে, পরিবারের দাবি তাঁরা জুলাই যোদ্ধা

রাজশাহীর গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সম্প্রতি বিএনপির কার্যালয় পোড়ানোর মামলায় তাঁদের গ্রেপ্তার …

ঈশ্বরদীতে ছবি সরানোর অনুরোধ করায় যুবককে কুপিয়ে জখম, রাজশাহী মেডিকেলে ভর্তি
আইন ও অপরাধ

ঈশ্বরদীতে ছবি সরানোর অনুরোধ করায় যুবককে কুপিয়ে জখম, রাজশাহী মেডিকেলে ভর্তি

পাবনার ঈশ্বরদীতে মোবাইল ফোনের স্ক্রিনে রাখা এক স্কুলছাত্রীর ছবি সরিয়ে নেওয়ার অনুরোধ করায় ওই ছাত্রীর ভাইকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শুক…

রাজশাহীর খড়খড়িতে বিদ্যুৎ উপকেন্দ্রে পরপর দুই রাতে পেট্রোল বোমা ও গুলি, কর্মীদের মধ্যে আতঙ্ক
আইন ও অপরাধ

রাজশাহীর খড়খড়িতে বিদ্যুৎ উপকেন্দ্রে পরপর দুই রাতে পেট্রোল বোমা ও গুলি, কর্মীদের মধ্যে আতঙ্ক

রাজশাহীর খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির একটি ৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে পরপর দুই রাতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। প্রথম দিনের হামলায় আগু…