…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

রাজশাহীর খড়খড়িতে বিদ্যুৎ উপকেন্দ্রে পরপর দুই রাতে পেট্রোল বোমা ও গুলি, কর্মীদের মধ্যে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর খড়খড়িতে বিদ্যুৎ উপকেন্দ্রে পরপর দুই রাতে পেট্রোল বোমা ও গুলি, কর্মীদের মধ্যে আতঙ্ক
ছবি: সংগৃহীত

রাজশাহীর খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির একটি ৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে পরপর দুই রাতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। প্রথম দিনের হামলায় আগুন ধরাতে ব্যর্থ হওয়ার পরের রাতেই ফের হামলা চালায় দুর্বৃত্তরা। এ দিন পেট্রোল বোমা হামলার পাশাপাশি কয়েক রাউন্ড গুলিও ছোড়া হয়।

শুক্র ও শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা এই উপকেন্দ্রে হামলা চালায়। পরপর দুই রাতের এমন হামলায় পল্লী বিদ্যুৎ সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাতে দায়িত্ব পালনকারী কর্মীরা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাতে পেট্রোল বোমা ছোড়া হলেও সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। পরে শনিবার দিবাগত রাত ২টার দিকে ৮ থেকে ১০ জনের একটি দল ফের হামলা চালায়। তারা ট্রান্সফরমার লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। পাশাপাশি তিন রাউন্ড গুলি ছোড়ে। একটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয়ে ট্রান্সফরমারে আগুন ধরে যায়।

এ ছাড়া ট্রান্সফরমারের পাশে আরও দুটি পেট্রোল বোমা এবং একটি ককটেল বিস্ফোরিত হয়। আর চারটি পেট্রোল বোমা অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতিহার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে।

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির নওহাটা সদর দপ্তরের লাইনম্যান মনির বলেন, পরপর দুই রাতের হামলায় কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। উপকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা আছে। হামলাকারীদের মুখ বাঁধা ছিল। তারা পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরানোর চেষ্টা করে। পরে কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভান।

মনির আরও বলেন, পরপর দুই দিন এমন পরিস্থিতিতে কাজ করা কঠিন হয়ে পড়েছে। কর্মীরা এখন নিরাপদ বোধ করছেন না। এভাবে দায়িত্ব পালন করতে গেলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের ডিজিএম (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল বলেন, আগের রাতের হামলার পর থানায় এজাহার দেওয়া হয়। পাশাপাশি নিজস্ব নিরাপত্তাকর্মীর সংখ্যাও বাড়ানো হয়। প্রথম দিন দুজন কর্মী দায়িত্বে থাকলেও পরদিন চারজনকে রাখা হয়েছিল। এরপরও রাতে আবার হামলার ঘটনা ঘটে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, প্রথম দিন পেট্রোল বোমা নিক্ষেপ করা হলেও আগুন লাগেনি। দ্বিতীয় দিন একটি পেট্রোল বোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। এতে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। এ ঘটনায় থানায় মামলা হবে বলে জানান তিনি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ঈশ্বরদীতে ছবি সরানোর অনুরোধ করায় যুবককে কুপিয়ে জখম, রাজশাহী মেডিকেলে ভর্তি
আইন ও অপরাধ

ঈশ্বরদীতে ছবি সরানোর অনুরোধ করায় যুবককে কুপিয়ে জখম, রাজশাহী মেডিকেলে ভর্তি

পাবনার ঈশ্বরদীতে মোবাইল ফোনের স্ক্রিনে রাখা এক স্কুলছাত্রীর ছবি সরিয়ে নেওয়ার অনুরোধ করায় ওই ছাত্রীর ভাইকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শুক…

রাজশাহী ও সাভারে দুই বাসে আগুন, বরিশালে গ্রামীণ ব্যাংক শাখায় তিনটি পেট্রলবোমা
আইন ও অপরাধ

রাজশাহী ও সাভারে দুই বাসে আগুন, বরিশালে গ্রামীণ ব্যাংক শাখায় তিনটি পেট্রলবোমা

রাজশাহীতে গ্যারেজে রাখা একটি বাসে এবং ঢাকার সাভারে মহাসড়কের পাশে রাখা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া বরিশালের উজিরপুরে গ্রামীণ ব্যাংকের এ…

রাজশাহীতে মিছিলের মামলায় আওয়ামী লীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার, কারাগারে পাঠানো হয়েছে
আইন ও অপরাধ

রাজশাহীতে মিছিলের মামলায় আওয়ামী লীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার, কারাগারে পাঠানো হয়েছে

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে করা মামলায় দলটির ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে…

রাজশাহীর বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নাসির উদ্দিন নিহত
আইন ও অপরাধ

রাজশাহীর বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নাসির উদ্দিন নিহত

রাজশাহীর বাঘা উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাসির উদ্দিন (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উ…