…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

নতুন মজুরি ঘোষণার পর পোশাকশিল্পে স্বস্তি, অধিকাংশ কারখানায় স্বাভাবিক উৎপাদন

নিজস্ব প্রতিবেদক

নতুন ন্যূনতম মজুরি ঘোষণার পর দেশের তৈরি পোশাকশিল্পে ফিরতে শুরু করেছে স্বস্তি ও কর্মচাঞ্চল্য। শ্রমিকদের কাজে ফেরার মধ্য দিয়ে আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ প্রধান শিল্পাঞ্চলগুলোর অধিকাংশ কারখানায় স্বাভাবিক হয়েছে উৎপাদন কার্যক্রম।

শিল্প পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ড. ইসরাইল হাওলাদার শনিবার (২৮ নভেম্বর) এ তথ্য জানান। তিনি বলেন, শনিবার দেশের শিল্পাঞ্চলগুলোর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন এবং নিয়মিত উৎপাদন চলছে।

ইসরাইল হাওলাদার জানান, আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি বেশ কয়েক দিন ধরেই ভালো। গাজীপুরে গত কয়েক দিন কিছুটা সমস্যা থাকলেও শনিবার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। নারায়ণগঞ্জসহ অন্য শিল্পাঞ্চলেও তেমন কোনো সমস্যা নেই। তবে গাজীপুরের বাংলাবাজার ও শ্রীপুরের মাস্টারবাড়ি এলাকার কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বিচ্ছিন্নভাবে কয়েকটি কারখানায় ছুটি ও শ্রমিক অসন্তোষের ঘটনা থাকলেও সামগ্রিক পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল বলে জানিয়েছে শিল্প পুলিশ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছেন, শনিবার সকাল ১০টা পর্যন্ত জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ৩৫টি কারখানা বাদে বাকি কারখানাগুলোতে উৎপাদন শুরু হয়েছে।

শিল্প পুলিশের হিসাবে, দেশে পোশাক কারখানার সংখ্যা প্রায় ১০ হাজার। এত বিপুলসংখ্যক প্রতিষ্ঠানের মধ্যে কয়েকটিতে বিচ্ছিন্ন শ্রমিক অসন্তোষ কিংবা ছুটির ঘটনা সামগ্রিক শিল্প পরিস্থিতির প্রতিফলন নয় বলে মন্তব্য করেন ইসরাইল হাওলাদার।

শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে গত ১ নভেম্বর নতুন মজুরি বোর্ড গঠন করে সরকার। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা শেষে মাত্র ২০ দিনে চারটি সভায় নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করা হয়।

গত ২৫ নভেম্বর ভোরে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী নতুন মজুরি ঘোষণা করেন। এতে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে সর্বনিম্ন গ্রেডে মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ।

নতুন কাঠামোয় প্রথম গ্রেডের সিনিয়র অপারেটরদের মাসিক মোট মজুরি ১৫ হাজার ৩৫ টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। দ্বিতীয় গ্রেডের অপারেটরদের মজুরি ১৪ হাজার ২৭৩ টাকা থেকে বেড়ে হয়েছে ২০ হাজার টাকা। তৃতীয় গ্রেডের জুনিয়র অপারেটরদের মজুরি ১৩ হাজার ৫৫০ টাকা থেকে বাড়িয়ে ১৯ হাজার ২০০ টাকা করা হয়েছে। চতুর্থ গ্রেডের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা।

তবে মজুরি নির্ধারণে বোর্ডে মতভেদ ছিল। শ্রমিক প্রতিনিধিরা সর্বনিম্ন মজুরি ১৮ হাজার টাকা এবং মালিকপক্ষ ১৬ হাজার টাকার প্রস্তাব দিয়েছিল। শেষ পর্যন্ত ছয় সদস্যের বোর্ডে ভোটাভুটিতে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে মত দেন।

নতুন মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। ডিসেম্বর মাসের বেতন জানুয়ারিতে পরিশোধের সময় শ্রমিকেরা বর্ধিত হারে বেতন পাবেন।

সংশ্লিষ্টদের মতে, নতুন মজুরি ঘোষণা শ্রমিক অসন্তোষ প্রশমনে ইতিবাচক ভূমিকা রেখেছে। তবে স্থায়ী শিল্পশান্তি নিশ্চিত করতে বন্ধ থাকা কারখানাগুলো চালু করা, নতুন মজুরি যথাযথভাবে বাস্তবায়ন এবং মালিক-শ্রমিকের মধ্যে আস্থার পরিবেশ বজায় রাখা জরুরি। একই সঙ্গে সাম্প্রতিক অস্থিরতায় উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

এলএনজি আমদানিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, বাতিল হয়েছে ৫৫ কার্গো: এনার্জি কনফারেন্সে তিতুমীর

মধ্যপ্রাচ্যের চলমান সংকটে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। গত ১৮ মার্চ থেকে এ পর্যন্ত দেশের জন্য নির্ধারিত ৫৫টি তরল…

খেলাপিরা ‘মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে’, অর্থমন্ত্রীর সামনেই বললেন রেহমান সোবহান
অর্থনীতি ও ব্যবসা

খেলাপিরা ‘মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে’, অর্থমন্ত্রীর সামনেই বললেন রেহমান সোবহান

বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেছেন, দেশের অর্থনীতির বড় তিনটি সমস্যা হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি, ঋণখেলাপিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে না পারা …

আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান, সব খাতে সেরা বিএসআরএম স্টিলস
অর্থনীতি ও ব্যবসা

আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান, সব খাতে সেরা বিএসআরএম স্টিলস

বার্ষিক প্রতিবেদনে স্বচ্ছতা, জবাবদিহি ও উৎকর্ষের স্বীকৃতি হিসেবে দেশের ৩৫টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ব…

অর্থনীতি ও ব্যবসা

মূল্যস্ফীতি ৬ শতাংশের কাছাকাছি নামিয়ে আনতে চায় সরকার: অর্থমন্ত্রী

দেশের মূল্যস্ফীতি কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। বর্তমানে মূল্যস্ফীতি ৮ দশমিক ২৭ শতাংশে নেমে এসেছে বলে জানিয়েছেন…