…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

প্রতিটি উপজেলায় জরুরি অ্যাম্বুলেন্স সেবা চান পার্বত্য মন্ত্রী, পাহাড়ে বহুমুখী সংস্কারের তাগিদ

নিজস্ব প্রতিবেদক

পাহাড়ের জনস্বাস্থ্য সুরক্ষায় প্রতিটি উপজেলায় জরুরি অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু। তিনি বলেছেন, পার্বত্য অঞ্চলের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে কৃষি, স্বাস্থ্য এবং যোগাযোগব্যবস্থাকে ঢেলে সাজানো এখন সময়ের দাবি।

শনিবার (২৮ নভেম্বর) খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এই সভার আয়োজন করে।

স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়ে সাচিং প্রু বলেন, দুর্গম পাহাড়ি এলাকার রোগীদের জরুরি স্থানান্তরে প্রতিটি উপজেলায় অ্যাম্বুলেন্স থাকা অত্যন্ত জরুরি। একটি অ্যাম্বুলেন্সের অভাবে যেন কোনো রোগী ঝুঁকিতে না পড়েন, সেজন্য জেলা পরিষদকে উপজেলাভিত্তিক জনবল নিয়োগ ও প্রয়োজনীয় বরাদ্দের বিষয়টি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, একই সঙ্গে মহালছড়ি ও দীঘিনালাসহ দুর্গম এলাকায় সাইক্লোন শেল্টার বা আশ্রয়কেন্দ্র নির্মাণের বিষয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সঙ্গে সমন্বয় করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

পর্যটনশিল্পের সম্ভাবনার কথা তুলে ধরে পার্বত্য মন্ত্রী বলেন, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানকে কক্সবাজারের সঙ্গে সংযুক্ত করে আন্তঃমহাসড়ক ও সমন্বিত পর্যটন অবকাঠামো গড়ে তোলা গেলে দেশি-বিদেশি পর্যটকরা পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন। এ লক্ষ্যে তিনি তিন পার্বত্য জেলাকে কক্সবাজারের সঙ্গে যুক্ত করে একটি সমন্বিত পর্যটন রোডম্যাপ তৈরির ওপর গুরুত্ব দেন; পর্যটন করপোরেশনের চেয়ারম্যানের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি কার্যকর রোডম্যাপ তৈরি করা হবে, যা পুরো পার্বত্য অঞ্চলের অর্থনীতি ও জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে।

এ ছাড়া পার্বত্য অঞ্চলের কৃষি খাতকে সমৃদ্ধ করতে কৃষিমন্ত্রীর আসন্ন পার্বত্য চট্টগ্রাম সফরে এ বিষয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

মন্ত্রণালয়ের আর্থিক সীমাবদ্ধতা ও চলমান প্রকল্পের দায়বদ্ধতার প্রসঙ্গ টেনে মন্ত্রী সাচিং প্রু উল্লেখ করেন, বিগত সময়ের প্রায় ১৮০ কোটি টাকার বকেয়া দায় এবং জাতীয় পর্যায়ের ঋণ পরিশোধের চাপ থাকা সত্ত্বেও সীমিত বরাদ্দের মধ্যেই সর্বোচ্চ স্বচ্ছতা ও সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে। নতুন প্রকল্প গ্রহণ ও দরপত্র প্রক্রিয়ায় জেলা পরিষদ ও স্থানীয় জনপ্রতিনিধিদের বাস্তবসম্মত প্রস্তাবনা দেওয়ার আহ্বান জানান তিনি।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূইয়া।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, কৃষি ও প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উন্নয়ন প্রকল্পগুলোর সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে নিবিড় সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়। সভায় জেলা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

ডেঙ্গুতে এ বছর মৃত্যু ৫৩০, হাসপাতালে ভর্তি ১ লাখ ৭৯ হাজার ছাড়িয়েছে

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু দুটিই উদ্বেগজনক হারে বাড়ছে। প্রতিদিন প্রায় দুই শতাধিক মানুষ নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।…

স্বাস্থ্য

এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালুর ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

আগামী এক বছরের মধ্যে দেশের ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে আয়োজিত এ…

তিন দিনের সফরে কাল ঢাকায় আসছেন আইপিপিএফের মহাপরিচালক মারিয়া আন্তোনিয়েতা
স্বাস্থ্য

তিন দিনের সফরে কাল ঢাকায় আসছেন আইপিপিএফের মহাপরিচালক মারিয়া আন্তোনিয়েতা

ইন্টারন্যাশনাল প্ল্যানড পেরেন্টহুড ফেডারেশনের (আইপিপিএফ) মহাপরিচালক মারিয়া আন্তোনিয়েতা আলকালদে কাস্ত্রো তিন দিনের সরকারি সফরে আগামীকাল রোববার ঢাকায়…

স্বাস্থ্য

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’, দৈনিক বাংলা মোড়ে উচ্ছেদ অবৈধ দোকান

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে একযোগে সাপ্তাহিক বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ‘ক্লিনিং ডে’…