…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › চাকরি › খবর
চাকরি

আগারগাঁওয়ে এভিয়েশন, ট্রাভেল ও ট্যুরিজম ক্যারিয়ার সামিট, তরুণদের দক্ষতা ও কর্মসংস্থান নিয়ে দিনব্যাপী আয়োজন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আগারগাঁওয়ে ‘এভিয়েশন, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ক্যারিয়ার সামিট ২০২৬’-এর দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ পর্যটন করপোরেশনের অডিটোরিয়ামে দিনব্যাপী এই আয়োজন করে সামমনি এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট (স্যাটি)।

আয়োজনের লক্ষ্য ছিল সম্ভাবনাময় এই তিন খাতে তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ক্যারিয়ার গড়তে উৎসাহিত করা।

দিনব্যাপী কর্মসূচিতে ছিল এয়ার টিকিট বুকিং, ভিসা পরামর্শ, ট্যুর গাইডিং এবং পর্যটন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল মার্কেটিংয়ের ব্যবহার নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি। এসব খাতে ক্যারিয়ার গড়তে প্রয়োজনীয় দক্ষতা ও পেশাগত প্রস্তুতির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

সন্ধ্যায় এভিয়েশন, ট্রাভেল ও ট্যুরিজম খাতে দক্ষ জনবল তৈরি, নিয়োগদাতাদের চাহিদা এবং কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনার আয়োজন করা হয়।

সামিটে প্রধান অতিথি ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাওসার চৌধুরী। সামমনি এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. মহিউদ্দিন সেলিমের সভাপতিত্বে আয়োজিত সামিটে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, এয়ারলাইনস, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর ও পর্যটন খাতের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়।

আয়োজকদের মতে, তরুণ প্রজন্মকে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং দেশের এভিয়েশন ও পর্যটন শিল্পকে এগিয়ে নেওয়াই এই আয়োজনের অন্যতম লক্ষ্য। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল বাংলাদেশ এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্টস এসোসিয়েশন (বাটজা)।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

চাকরি বিভাগের আরও খবর

ফুলবাড়ীতে সেমিনারে উদ্যোক্তা হওয়ার ডাক দিলেন দুই দৃষ্টিপ্রতিবন্ধী সফল ব্যক্তি
চাকরি

ফুলবাড়ীতে সেমিনারে উদ্যোক্তা হওয়ার ডাক দিলেন দুই দৃষ্টিপ্রতিবন্ধী সফল ব্যক্তি

শারীরিক প্রতিবন্ধকতা বা দৃষ্টিহীনতা সফলতার পথে বাধা নয় বলে মন্তব্য করেছেন দৃষ্টিপ্রতিবন্ধী দুই সফল ব্যক্তি। দিনাজপুরের ফুলবাড়ীতে উদ্যোক্তা উন্নয়ন ও…

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন অধিদপ্তরে ৭৪৬ পদে নিয়োগ, আবেদন ৩ থেকে ২৩ ডিসেম্বর
চাকরি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন অধিদপ্তরে ৭৪৬ পদে নিয়োগ, আবেদন ৩ থেকে ২৩ ডিসেম্বর

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ থেকে ২০ গ্রেডে ১৭ ক্যাটাগরিতে মোট ৭৪৬টি শ…

সংসদ সচিবালয়ে গাইড পদে নিয়োগ: বেতন ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা, লাগবে ইংরেজিতে স্নাতক
চাকরি

সংসদ সচিবালয়ে গাইড পদে নিয়োগ: বেতন ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা, লাগবে ইংরেজিতে স্নাতক

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে ১১তম থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে মোট ১৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগের আওতায় গাইড পদেও জনবল নেওয়া হবে।…