…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

বাতিলের দুই বছর পরও লাল পাসপোর্টে বিদেশ ঘুরছেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিরা

নিজস্ব প্রতিবেদক

বাতিল হওয়ার দুই বছরের বেশি সময় পরও কূটনৈতিক পাসপোর্ট (লাল পাসপোর্ট) ব্যবহার করে বিদেশ ভ্রমণ করছেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা। শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্টে এসব পাসপোর্ট বাতিল করা হলেও আন্তর্জাতিক ভ্রমণে তাঁদের কোনো বাধার মুখে পড়তে হচ্ছে না বলে জানিয়েছেন দলটির একাধিক নেতা।

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুর রহমান প্রায় দুই মাস আগে যুক্তরাজ্য থেকে ভারতে গেছেন। সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীও যুক্তরাষ্ট্র থেকে দিল্লি গেছেন। তাঁদের দুজনেরই ২০২৪ সালের জানুয়ারির নির্বাচনের পর ইস্যু করা কূটনৈতিক পাসপোর্ট ছিল।

পাঁচ বছর মেয়াদি এসব পাসপোর্টের গায়ে উল্লেখিত মেয়াদ এখনো শেষ হয়নি।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, আন্তর্জাতিক পর্যায়ে তথ্য আদান-প্রদান ও বাতিলের বিজ্ঞপ্তি পৌঁছানোর জটিলতার কারণে বাতিল পাসপোর্ট ব্যবহার করেও ভ্রমণ করা সম্ভব হচ্ছে। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) সদস্য দেশগুলোর মধ্যে তথ্য আদান-প্রদানের নেটওয়ার্ক শক্তিশালী হলে এ ধরনের পাসপোর্ট শনাক্ত করা সহজ হতো।

বাংলাদেশ সরাসরি আইসিএওর কোনো অভিন্ন ডেটাবেজের মাধ্যমে সদস্য দেশগুলোকে পাসপোর্ট বাতিলের তথ্য জানায় না। বরং ইন্টারপোলের হারানো ও চুরি হওয়া ভ্রমণ নথির ডেটাবেজ এবং দ্বিপক্ষীয় কূটনৈতিক যোগাযোগের ওপর নির্ভর করে।

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কূটনৈতিক ও সরকারি পাসপোর্ট বাতিলের ক্ষেত্রে বাংলাদেশের দূতাবাস বা হাইকমিশনের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও অভিবাসন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

১৩ দিনে রেলে ৩৮ নাশকতা: দুই মাসের পাহারায় ২ হাজার আনসার ও ৫০০ ব্যাটালিয়ন আনসার
জাতীয়

১৩ দিনে রেলে ৩৮ নাশকতা: দুই মাসের পাহারায় ২ হাজার আনসার ও ৫০০ ব্যাটালিয়ন আনসার

রেলপথে একের পর এক নাশকতার ঘটনায় যাত্রী, ট্রেন ও রেলওয়ের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এই পরিস্থিতিতে নাশকতা প্রতিরোধ ও রেলপথ…

বাবুগঞ্জ থেকে হিজলা ২২ কিলোমিটার সড়ক সংস্কারে পাশ থেকে বালু তোলায় ক্ষোভ, মাটি ব্যবহারের নির্দেশ
জাতীয়

বাবুগঞ্জ থেকে হিজলা ২২ কিলোমিটার সড়ক সংস্কারে পাশ থেকে বালু তোলায় ক্ষোভ, মাটি ব্যবহারের নির্দেশ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর থেকে মীরগঞ্জ হয়ে মুলাদী পেরিয়ে হিজলা উপজেলা পর্যন্ত ২২ কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে। কাজের শুরুতে…

জাতীয়

২ ডিসেম্বর কুষ্টিয়ায় প্রধানমন্ত্রী: ১ হাজার ৩০০ কোটি টাকার খাল-পাম্প প্রকল্পসহ কৃষক ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। সফরকালে তিনি ১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে খাল …

জাতীয়

নিরাপত্তা উদ্বেগে গোপালগঞ্জ হয়ে ঢাকা-খুলনা রুটের বাস বন্ধ, বিকল্প আরিচা ঘাট পথে চলবে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা উদ্বেগে আবারও পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা পথে বাস চলাচল বন্ধ করেছেন পরিবহন মালিকেরা। পরিস…