…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

কেআইবি কমপ্লেক্সে ‘রাইজ অ্যাবাভ অল ১০ এক্স’-এ মিললেন প্রায় পাঁচ হাজার তরুণ

নিজস্ব প্রতিবেদক
কেআইবি কমপ্লেক্সে ‘রাইজ অ্যাবাভ অল ১০ এক্স’-এ মিললেন প্রায় পাঁচ হাজার তরুণ
ছবি: সংগৃহীত

রাজধানীর কেআইবি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে তরুণদের নেতৃত্ব, ব্যক্তিগত দক্ষতা ও ক্ষমতায়নবিষয়ক আয়োজন ‘রাইজ অ্যাবাভ অল ১০ এক্স’। শুক্রবার (২৭ নভেম্বর) দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন প্রায় পাঁচ হাজার তরুণ-তরুণী।

দশম সংস্করণের এই আয়োজনে এক ছাদের নিচে মিলিত হন বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় করপোরেট ব্যক্তিত্ব, উদ্যোক্তা, বিনোদন অঙ্গনের তারকা ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখেরা।

ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালট্যান্সির উদ্যোগে আয়োজিত ১২ ঘণ্টার এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান উদ্ভাবন কর্মকর্তা (সিআইও) গোলাম সামদানি ডন। তিনি বলেন, ১০ বছর আগে একটি সহজ বিশ্বাস থেকে ‘রাইজ অ্যাবাভ অল’-এর যাত্রা শুরু হয়েছিল। সঠিক সময়ে সঠিক আলোচনা একজন তরুণের জীবন বদলে দিতে পারে।

নেতৃত্ব ও প্রতিকূলতা মোকাবিলার অভিজ্ঞতা তুলে ধরেন বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। তাঁদের মধ্যে ছিলেন লংকাবাংলার ব্যবস্থাপনা পরিচালক হুমায়রা আজম, লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল চৌধুরী, বাটা বাংলাদেশের এমডি ফারিয়া ইয়াসমিন, বিএসআরএম গ্রুপের এমডি আমির আলীহুসেন, এসএমসি ইএলের এমডি সায়েফ নাসির, ওয়ান ব্যাংকের এমডি মুহিত রহমান এবং সিসিআই বাংলাদেশের জেনারেল ম্যানেজার ও এমডি শাদাব আহমেদ খান।

তরুণদের স্বপ্ন, সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়েও কথা বলেন বক্তারা। মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা বলেন, বড় স্বপ্ন দেখা এবং নানা প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে যেতে তরুণদের উৎসাহিত করে এই ধরনের আয়োজন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, তরুণদের মেধায় বিনিয়োগ মানেই বাংলাদেশের ভবিষ্যতে বিনিয়োগ।

সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিল ‘লিডারশিপ আড্ডা’। এতে অংশ নেন ইয়াসির আজমান, রুবাবা দৌলা ও শেখজাদ মুনিম। বাংলাদেশ ও তুরস্কের ব্যবসায়িক সম্পর্ক নিয়ে আয়োজিত হয় ‘টার্কিশ আড্ডা’। ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতা সালাহউদ্দিন সুমনের পাশাপাশি আয়মান সাদিক, শুভাশিস ভৌমিক ও শৌমিক আহমেদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ‘ইনফ্লুয়েন্সার আড্ডা’।

আয়োজনের অন্য পর্বগুলোতেও ছিল তারকাদের উপস্থিতি। অভিনেত্রী সাবিলা নূর, অভিনেতা তৌসিফ মাহবুব এবং ওয়ারফেজের প্রধান কণ্ঠশিল্পী শেখ মনিরুল আলম টিপু অংশ নেন অংশগ্রহণমূলক আলোচনায়। পরে বাটার সহযোগিতায় ওয়ারফেজের সরাসরি সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী আয়োজন।

আয়োজকেরা জানান, মূল অনুষ্ঠানের আগে ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের ৫২টির বেশি ক্লাবে প্রচার কার্যক্রম চালানো হয়। তাঁদের দাবি, গত এক দশকে ‘রাইজ অ্যাবাভ অল’-এর মাধ্যমে ৪০ লাখের বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছানো সম্ভব হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

এএফএমসিসহ সাত আর্মি-নেভি মেডিকেলে ভর্তির আবেদন শুরু, পরীক্ষা ১৫ জানুয়ারি
শিক্ষা

এএফএমসিসহ সাত আর্মি-নেভি মেডিকেলে ভর্তির আবেদন শুরু, পরীক্ষা ১৫ জানুয়ারি

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (এএফএমসি), পাঁচটি আর্মি মেডিকেল কলেজ ও নেভি মেডিকেল কলেজ, চট্টগ্রাম ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তির ব…

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে শীর্ষে হংকং বিশ্ববিদ্যালয়, সেরা দশে চীন-সিঙ্গাপুরের আধিপত্য
শিক্ষা

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে শীর্ষে হংকং বিশ্ববিদ্যালয়, সেরা দশে চীন-সিঙ্গাপুরের আধিপত্য

চলতি মাসের শুরুতে প্রকাশিত ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এ তালিকার শীর্ষ স্থান দখল করেছে হংকংয়ের ইউনিভার্সিটি অব হংকং। সেরা…

গ্রামের স্কুলে যন্ত্রহীন বিজ্ঞানাগার থেকে ডায়ানা অ্যাওয়ার্ড: সায়েন্স বির অন্বয় দেবনাথের গল্প
শিক্ষা

গ্রামের স্কুলে যন্ত্রহীন বিজ্ঞানাগার থেকে ডায়ানা অ্যাওয়ার্ড: সায়েন্স বির অন্বয় দেবনাথের গল্প

ছোটবেলায় গ্রামের স্কুলে বিজ্ঞান পড়লেও ব্যবহারিক শিক্ষা নেওয়ার সুযোগ পাননি অন্বয় দেবনাথ। বিদ্যালয়ে বিজ্ঞানাগার থাকলেও ছিল না প্রয়োজনীয় যন্ত্রপাত…

সন্তানের উচ্চশিক্ষার খরচ জোগাতে জন্মের পর থেকেই সঞ্চয়: মাসে ৩ হাজার টাকায় ১৮ বছরে জমতে পারে প্রায় ১৪ লাখ
শিক্ষা

সন্তানের উচ্চশিক্ষার খরচ জোগাতে জন্মের পর থেকেই সঞ্চয়: মাসে ৩ হাজার টাকায় ১৮ বছরে জমতে পারে প্রায় ১৪ লাখ

সন্তান বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার শিক্ষার খরচ বাড়তে থাকে। সন্তান মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার পরপরই খরচ বাড়তে শুরু করে। মধ্যবিত্ত পরিবারের মাধ্য…