…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে শীর্ষে হংকং বিশ্ববিদ্যালয়, সেরা দশে চীন-সিঙ্গাপুরের আধিপত্য

নিজস্ব প্রতিবেদক
কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে শীর্ষে হংকং বিশ্ববিদ্যালয়, সেরা দশে চীন-সিঙ্গাপুরের আধিপত্য
ছবি: সংগৃহীত

চলতি মাসের শুরুতে প্রকাশিত ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এ তালিকার শীর্ষ স্থান দখল করেছে হংকংয়ের ইউনিভার্সিটি অব হংকং। সেরা দশে জায়গা করে নিয়েছে চীন ও সিঙ্গাপুরের একাধিক বিশ্ববিদ্যালয়।

র‍্যাঙ্কিংয়ে একাডেমিক সুনাম, গবেষণার প্রভাব, শিক্ষকপ্রতি গবেষণাপত্র, শিক্ষার পরিবেশ ও আন্তর্জাতিক সম্পৃক্ততাসহ বিভিন্ন সূচক বিবেচনা করা হয়েছে।

প্রথম স্থানে থাকা ইউনিভার্সিটি অব হংকংয়ের সামগ্রিক স্কোর ১০০। একাডেমিক সুনামেও বিশ্ববিদ্যালয়টি পেয়েছে পূর্ণ ১০০ পয়েন্ট, আর প্রতি গবেষণাপত্রে সাইটেশনের হার ৯৯ দশমিক ৪।

দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের পিকিং ইউনিভার্সিটি। বেইজিংয়ে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির সামগ্রিক স্কোর ৯৯ দশমিক ৮। একাডেমিক সুনামে পূর্ণ ১০০ পয়েন্টের পাশাপাশি শিক্ষকপ্রতি গবেষণাপত্রের হার ৯৭ দশমিক ৩।

তৃতীয় স্থানে রয়েছে একই শহর বেইজিংয়ের সিংহুয়া ইউনিভার্সিটি। এর সামগ্রিক স্কোর ৯৯ দশমিক ৭, একাডেমিক সুনামে ১০০ পয়েন্ট এবং প্রতি গবেষণাপত্রে সাইটেশনের হার ৯৮ দশমিক ১। বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবননির্ভর শিক্ষায় প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক পরিচিতি রয়েছে।

চতুর্থ স্থানে সিটি ইউনিভার্সিটি অব হংকং, সামগ্রিক স্কোর ৯৯ দশমিক ১। প্রতি গবেষণাপত্রে সাইটেশনের হার ৯৯ দশমিক ৮ এবং শিক্ষকপ্রতি গবেষণাপত্রের হার ৯৯ দশমিক ১।

পঞ্চম স্থানে দ্য চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং। এর সামগ্রিক স্কোর ৯৮ দশমিক ৯; একাডেমিক সুনামে পূর্ণ ১০০ পয়েন্টের পাশাপাশি প্রতি গবেষণাপত্রে সাইটেশনের হার ৯৯ দশমিক ৫।

ষষ্ঠ স্থানে রয়েছে চীনের সাংহাইয়ের ফুদান ইউনিভার্সিটি, স্কোর ৯৮ দশমিক ৭। একাডেমিক সুনামে পূর্ণ ১০০ পয়েন্ট এবং শিক্ষকপ্রতি গবেষণাপত্রের হার ৯২ দশমিক ৩।

একই স্কোর ৯৮ দশমিক ৭ নিয়ে যৌথভাবে ষষ্ঠ স্থানে রয়েছে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনইউএস)। একাডেমিক সুনামে পূর্ণ ১০০ পয়েন্টের পাশাপাশি প্রতি গবেষণাপত্রে সাইটেশনের হার ৯৯ দশমিক ৮।

অষ্টম স্থানে সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ), স্কোর ৯৮ দশমিক ৫। একাডেমিক সুনামে ১০০ পয়েন্ট এবং প্রতি গবেষণাপত্রে সাইটেশনের হার ৯৯ দশমিক ৮। প্রযুক্তি, প্রকৌশল ও উদ্ভাবনী গবেষণায় বিশ্ববিদ্যালয়টির বিশেষ পরিচিতি রয়েছে।

নবম স্থানে যৌথভাবে রয়েছে দ্য হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি ও দ্য হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। দুটি প্রতিষ্ঠানেরই সামগ্রিক স্কোর ৯৮ দশমিক ৪; প্রথমটির একাডেমিক সুনাম ৯৯ দশমিক ৯ এবং দ্বিতীয়টির ১০০।

র‍্যাঙ্কিংয়ের চিত্র বলছে, হংকং, চীন ও সিঙ্গাপুরের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান শক্তিশালী করছে। মানসম্মত শিক্ষা, বিশ্বমানের গবেষণা ও আন্তর্জাতিক কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগের কারণে এশিয়া এখন উচ্চশিক্ষার শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

এএফএমসিসহ সাত আর্মি-নেভি মেডিকেলে ভর্তির আবেদন শুরু, পরীক্ষা ১৫ জানুয়ারি
শিক্ষা

এএফএমসিসহ সাত আর্মি-নেভি মেডিকেলে ভর্তির আবেদন শুরু, পরীক্ষা ১৫ জানুয়ারি

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (এএফএমসি), পাঁচটি আর্মি মেডিকেল কলেজ ও নেভি মেডিকেল কলেজ, চট্টগ্রাম ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তির ব…

কেআইবি কমপ্লেক্সে ‘রাইজ অ্যাবাভ অল ১০ এক্স’-এ মিললেন প্রায় পাঁচ হাজার তরুণ
শিক্ষা

কেআইবি কমপ্লেক্সে ‘রাইজ অ্যাবাভ অল ১০ এক্স’-এ মিললেন প্রায় পাঁচ হাজার তরুণ

রাজধানীর কেআইবি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে তরুণদের নেতৃত্ব, ব্যক্তিগত দক্ষতা ও ক্ষমতায়নবিষয়ক আয়োজন ‘রাইজ অ্যাবাভ অল ১০ এক্স’। শুক্রবার (২৭ নভেম্বর)…

গ্রামের স্কুলে যন্ত্রহীন বিজ্ঞানাগার থেকে ডায়ানা অ্যাওয়ার্ড: সায়েন্স বির অন্বয় দেবনাথের গল্প
শিক্ষা

গ্রামের স্কুলে যন্ত্রহীন বিজ্ঞানাগার থেকে ডায়ানা অ্যাওয়ার্ড: সায়েন্স বির অন্বয় দেবনাথের গল্প

ছোটবেলায় গ্রামের স্কুলে বিজ্ঞান পড়লেও ব্যবহারিক শিক্ষা নেওয়ার সুযোগ পাননি অন্বয় দেবনাথ। বিদ্যালয়ে বিজ্ঞানাগার থাকলেও ছিল না প্রয়োজনীয় যন্ত্রপাত…

সন্তানের উচ্চশিক্ষার খরচ জোগাতে জন্মের পর থেকেই সঞ্চয়: মাসে ৩ হাজার টাকায় ১৮ বছরে জমতে পারে প্রায় ১৪ লাখ
শিক্ষা

সন্তানের উচ্চশিক্ষার খরচ জোগাতে জন্মের পর থেকেই সঞ্চয়: মাসে ৩ হাজার টাকায় ১৮ বছরে জমতে পারে প্রায় ১৪ লাখ

সন্তান বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার শিক্ষার খরচ বাড়তে থাকে। সন্তান মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার পরপরই খরচ বাড়তে শুরু করে। মধ্যবিত্ত পরিবারের মাধ্য…