…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

এএফএমসিসহ সাত আর্মি-নেভি মেডিকেলে ভর্তির আবেদন শুরু, পরীক্ষা ১৫ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
এএফএমসিসহ সাত আর্মি-নেভি মেডিকেলে ভর্তির আবেদন শুরু, পরীক্ষা ১৫ জানুয়ারি
ছবি: সংগৃহীত

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (এএফএমসি), পাঁচটি আর্মি মেডিকেল কলেজ ও নেভি মেডিকেল কলেজ, চট্টগ্রাম ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

২৯ নভেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ সময় ২০২৭ সালের ৪ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট।

ভর্তি পরীক্ষার ফি ১ হাজার টাকা, যা শুধু প্রিপেইড টেলিটক মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে। এই ফি অফেরতযোগ্য। আবেদন করার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এএফএমসির ২৯তম ব্যাচ, পাঁচটি আর্মি মেডিকেল কলেজের ১৩তম ব্যাচ এবং নেভি মেডিকেল কলেজ, চট্টগ্রামের দ্বিতীয় ব্যাচে শিক্ষার্থী ভর্তি করা হবে।

আবেদনের জন্য প্রার্থীকে ২০২৫ অথবা ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০২৩ সালের আগে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থাকতে হবে এবং এইচএসসিতে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে।

সাধারণ প্রার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.৫০ হতে হবে। এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ ৩.৫০-এর কম হলে আবেদন করা যাবে না। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.০০ নির্ধারণ করা হয়েছে; তবে কোনো একক পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদন করা যাবে না। ২০২৬ সালের ১ জুলাই তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ২০ বছর হতে হবে।

ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানে ৩০, রসায়নে ২৫, পদার্থবিজ্ঞানে ১৫, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়নে ১৫ নম্বর থাকবে। পরীক্ষার সময় ১ ঘণ্টা ১৫ মিনিট। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় কমপক্ষে ৪০ নম্বর পেতে হবে; এর কম পেলে পরীক্ষার্থী অকৃতকার্য বলে বিবেচিত হবেন।

ভর্তি পরীক্ষায় মোট ২০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে। এর মধ্যে এসএসসি পরীক্ষার জিপিএ থেকে সর্বোচ্চ ৪০, এইচএসসি পরীক্ষার জিপিএ থেকে সর্বোচ্চ ৬০ এবং এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষায় ১০০ নম্বর থাকবে।

২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণদের মোট প্রাপ্ত নম্বর থেকে ৩ নম্বর কর্তন করা হবে। এ ছাড়া ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল, ডেন্টাল কলেজ বা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মোট নম্বর থেকে ৫ নম্বর কর্তন করা হবে।

প্রবেশপত্র ডাউনলোড ও রঙিন প্রিন্ট করা যাবে ২০২৭ সালের ১২ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ জানুয়ারি ২০২৭, শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
শিক্ষা

চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাত…

চুয়েট সংকটে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, নিজেদের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য চায় শিক্ষক সমিতি
শিক্ষা

চুয়েট সংকটে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, নিজেদের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য চায় শিক্ষক সমিতি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ চেয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন …

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে শীর্ষে হংকং বিশ্ববিদ্যালয়, সেরা দশে চীন-সিঙ্গাপুরের আধিপত্য
শিক্ষা

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে শীর্ষে হংকং বিশ্ববিদ্যালয়, সেরা দশে চীন-সিঙ্গাপুরের আধিপত্য

চলতি মাসের শুরুতে প্রকাশিত ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এ তালিকার শীর্ষ স্থান দখল করেছে হংকংয়ের ইউনিভার্সিটি অব হংকং। সেরা…

কেআইবি কমপ্লেক্সে ‘রাইজ অ্যাবাভ অল ১০ এক্স’-এ মিললেন প্রায় পাঁচ হাজার তরুণ
শিক্ষা

কেআইবি কমপ্লেক্সে ‘রাইজ অ্যাবাভ অল ১০ এক্স’-এ মিললেন প্রায় পাঁচ হাজার তরুণ

রাজধানীর কেআইবি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে তরুণদের নেতৃত্ব, ব্যক্তিগত দক্ষতা ও ক্ষমতায়নবিষয়ক আয়োজন ‘রাইজ অ্যাবাভ অল ১০ এক্স’। শুক্রবার (২৭ নভেম্বর)…