…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

শিক্ষামন্ত্রী মিলনের বড় ভাই এ টি এম রেজাউল হক রতন মারা গেছেন, দাফন কচুয়ার গোবিন্দপুরে

নিজস্ব প্রতিবেদক
শিক্ষামন্ত্রী মিলনের বড় ভাই এ টি এম রেজাউল হক রতন মারা গেছেন, দাফন কচুয়ার গোবিন্দপুরে
ছবি: সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই এ টি এম রেজাউল হক রতন (৭৪) মারা গেছেন। আজ রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, কিডনিজনিত সমস্যায় আক্রান্ত হয়ে ৭ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়।

মরহুম এ টি এম রেজাউল হক রতন আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি রাজধানীর পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদের সভাপতির দায়িত্বেও নিয়োজিত ছিলেন।

তাঁর বাবা ছিলেন ওই মসজিদটির প্রতিষ্ঠাতা সভাপতি। বাবার প্রতিষ্ঠিত ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছিলেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ জোহর রাজধানীর পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁর মরদেহ চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুর গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে নিজ পৈতৃক কবরস্থানে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

বড় ভাইয়ের মৃত্যুতে শোকাহত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

বাস-অটোরিকশা শ্রমিকদের বিরোধে নওগাঁয় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, যাত্রীদের চরম ভোগান্তি
জাতীয়

বাস-অটোরিকশা শ্রমিকদের বিরোধে নওগাঁয় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, যাত্রীদের চরম ভোগান্তি

বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের বিরোধের জেরে নওগাঁয় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে। আজ রোববার সকাল ৭টা থেকে শুরু হওয়া এই ধর্মঘটে জেলার অভ্যন্ত…

জাতীয়

জাজিরায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মহাসড়ক অবরোধ, বিএনপির ক্যাম্পে হামলা-অগ্নিসংযোগ; ৪৫ মিনিট বন্ধ ছিল পদ্মা সেতু

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মহাসড়ক অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ রবিবার সকাল সাড়ে ৬ট…

চট্টগ্রামের কদমতলীতে ঢাকাগামী মেইল ট্রেনের বগিতে আগুন, পুড়ল দুটি আসন
জাতীয়

চট্টগ্রামের কদমতলীতে ঢাকাগামী মেইল ট্রেনের বগিতে আগুন, পুড়ল দুটি আসন

চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় ঢাকাগামী একটি মেইল ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।…