…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

যশোরের পাইকপাড়ায় আড়াই বছরেও চালু হয়নি ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিক, সেবাবঞ্চিত পাঁচ হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক
যশোরের পাইকপাড়ায় আড়াই বছরেও চালু হয়নি ৩৫ লাখ টাকার কমিউনিটি ক্লিনিক, সেবাবঞ্চিত পাঁচ হাজার মানুষ
ছবি: সংগৃহীত

যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের পাইকপাড়া এলাকায় কমিউনিটি ক্লিনিকের নির্মাণকাজ শেষ হয়েছে প্রায় আড়াই বছর আগে। ভবন হস্তান্তরও হয়েছে, রোগীদের বিনা মূল্যে দেওয়ার ওষুধও রাখা হয়েছে ভবনের ভেতরে; কিন্তু ক্লিনিকটি এখনো চালু হয়নি। এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার পাঁচ হাজারের বেশি মানুষ।

স্বাস্থ্য বিভাগ বলছে, জনবলসংকটের কারণে ক্লিনিকটি চালু করা যাচ্ছে না। স্থানীয় মানুষের দাবি, এলাকার অসহায় ও গরিব মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত ক্লিনিকটি চালু করা প্রয়োজন।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে পাইকপাড়ায় কমিউনিটি ক্লিনিক নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। ৩৫ লাখ ৫৭ হাজার ৮১৮ টাকা চুক্তিমূল্যে চার কক্ষের একতলা ভবন নির্মাণের কাজ পায় যশোরের মনিরামপুর উপজেলার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শ্যামল ট্রেডিং।

ঠিকাদার ২০২৪ সালের ১১ মার্চ কার্যাদেশ পেয়ে নির্মাণকাজ শুরু করেন। একই বছরের ৬ জুন কাজ শেষ করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাছে ভবনটি হস্তান্তর করা হয়। তিন দিন পর ৯ জুন ভবনটি বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অরূপ জ্যোতি ঘোষের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

৮ শতক জমির ওপর নির্মিত ভবনটি চিত্রা নদীর বাঁকে অবস্থিত। সরেজমিনে দেখা গেছে, ভবনের দরজায় তালা ঝুলছে, সিঁড়ি ও বারান্দায় ধুলার পুরু স্তর, ছাদের বিভিন্ন স্থানে মাকড়সার জাল, আর চারপাশ ভরে গেছে আগাছায়। ভবনের বিভিন্ন স্থানে ধুলাবালি জমে উপকরণ নষ্ট হচ্ছে।

স্থানীয় লোকজন জানান, নির্মাণকাজ শেষ হওয়ার পর ভবনটিতে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছিল, তবে কয়েক মাস আগে বৈদ্যুতিক মিটার খুলে নেওয়া হয়েছে। শুধু শিশুদের টিকা দেওয়ার দিন স্বাস্থ্য বিভাগের একজন কর্মী এসে তালা খুলে ঘরগুলো পরিষ্কার করেন, সেখানে শিশুদের টিকা দেওয়া হয়। বাকি দিনগুলোয় ক্লিনিকটিতে তালা ঝুলতে থাকে।

পাইকপাড়া গ্রামের বাসিন্দা মোরশেদ আলম বলেন, ময়লা-আবর্জনা জমে ভবনটির অবস্থা খুব খারাপ হচ্ছে। তিন-চার মাস আগে কিছু ওষুধ এনে ভবনের ভেতরে রাখতে দেখেছেন তিনি; কিন্তু ক্লিনিকটি চালু হচ্ছে না। ক্লিনিকটি চালু হলে এলাকার গরিব ও অসহায় মানুষের অনেক উপকার হতো।

দরাজহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, উপজেলা সমন্বয় কমিটির সভায় একাধিকবার ক্লিনিকটি চালুর বিষয়টি তিনি তুলে ধরেছেন; কিন্তু এখনো তা চালু করা যায়নি।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল হক বলেন, ক্লিনিকটি চালু করার দায়িত্ব স্বাস্থ্য বিভাগের।

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, কমিউনিটি ক্লিনিকে তিনটি পদ রয়েছে—কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি), স্বাস্থ্য সহকারী ও পরিবারকল্যাণ সহকারী। সিএইচসিপি সপ্তাহে ছয় দিন, স্বাস্থ্য সহকারী তিন দিন এবং পরিবারকল্যাণ সহকারী বাকি তিন দিন সেবা দেন। বর্তমানে দেশের কমিউনিটি ক্লিনিকগুলো পরিচালিত হচ্ছে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের আওতায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অরূপ জ্যোতি ঘোষ বলেন, এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইতিমধ্যে পাইকপাড়া কমিউনিটি ক্লিনিকে দুই কার্টন ওষুধ সরবরাহ করা হয়েছে। তবে লোকবল নিয়োগ না হওয়ায় ক্লিনিকটি চালু করা যাচ্ছে না। লোকবল নিয়োগের জন্য কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টকে চিঠি দেওয়া হয়েছে।

যশোরের সিভিল সার্জন মো. মাসুদ রানা বলেন, জনবল না থাকায় কমিউনিটি ক্লিনিকটি চালু করা সম্ভব হচ্ছে না। আগামী দুই-তিন মাসের মধ্যে জনবলসংকট কাটবে বলে তাঁরা আশা করছেন; তখন ক্লিনিকটি চালু করা সম্ভব হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

প্রথম সন্তানদের কয়েকটি রোগের ঝুঁকি তুলনামূলক বেশি, বলছে ‘নেচার হেলথ’ গবেষণা
স্বাস্থ্য

প্রথম সন্তানদের কয়েকটি রোগের ঝুঁকি তুলনামূলক বেশি, বলছে ‘নেচার হেলথ’ গবেষণা

জন্মক্রমের সঙ্গে স্বাস্থ্যের সম্পর্ক আছে কি না, তা নিয়ে করা এক গবেষণায় দেখা গেছে, পরিবারের প্রথম সন্তানদের কয়েকটি নির্দিষ্ট স্বাস্থ্যসমস্যার ঝুঁকি …

কীটনাশকের অনিরাপদ ব্যবহারে বাড়ছে কৃষকের ক্যানসারঝুঁকি, জরিপে মিলল উদ্বেগজনক চিত্র
স্বাস্থ্য

কীটনাশকের অনিরাপদ ব্যবহারে বাড়ছে কৃষকের ক্যানসারঝুঁকি, জরিপে মিলল উদ্বেগজনক চিত্র

দেশে ক্যানসারে আক্রান্ত রোগীদের মধ্যে কৃষকের সংখ্যাই সবচেয়ে বেশি বলে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের এক জরিপে উঠে এসেছে। ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন…

দীর্ঘদিনের একাকিত্বে ডিমেনশিয়ার ঝুঁকি ৩৮ শতাংশ বেশি, বিয়ে বা যৌথ পরিবারেও ঝুঁকি থাকে: গবেষণা
স্বাস্থ্য

দীর্ঘদিনের একাকিত্বে ডিমেনশিয়ার ঝুঁকি ৩৮ শতাংশ বেশি, বিয়ে বা যৌথ পরিবারেও ঝুঁকি থাকে: গবেষণা

নতুন গবেষণা বলছে, মস্তিষ্কের স্বাস্থ্যের ক্ষেত্রে একজন বয়স্ক মানুষ কত দিন ধরে একাকিত্ব অনুভব করেন, সেটাই মাঝেমধ্যে একাকিত্ব বোধ করার চেয়ে অনেক বেশি …

স্বাস্থ্য

প্রতিটি উপজেলায় জরুরি অ্যাম্বুলেন্স সেবা চান পার্বত্য মন্ত্রী, পাহাড়ে বহুমুখী সংস্কারের তাগিদ

পাহাড়ের জনস্বাস্থ্য সুরক্ষায় প্রতিটি উপজেলায় জরুরি অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু…