…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ঢাকার আবাসনচাপ কমাতে টঙ্গীতে ২ হাজার ১৪২টি ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকায় আবাসনের চাপ কমাতে গাজীপুরের টঙ্গীতে নিম্ন আয়ের মানুষের জন্য ২ হাজার ১৪২টি ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্ল্যাট কেনার পরিবর্তে মাসিক ভাড়ায় বসবাসের সুযোগ রাখা হচ্ছে এই প্রকল্পে।

রাজধানীর পাশে নাগরিক সুবিধাসম্পন্ন পরিকল্পিত জনবসতি গড়ে তোলাই এই নির্মাণের মূল লক্ষ্য। এর মাধ্যমে ঢাকার মূল নগর এলাকার বাইরে বসবাসের বিকল্প সুযোগ তৈরি হবে বলে প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম বলেন, রাজধানীর আবাসনের চাপ কমাতে আশপাশে নাগরিক সুবিধাসম্পন্ন পরিকল্পিত জনবসতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি নিম্ন আয়ের মানুষ যেন সাশ্রয়ী ভাড়ায় উন্নত পরিবেশে বসবাস করতে পারেন, সে লক্ষ্যেও আবাসন প্রকল্পের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, নিম্ন আয়ের মানুষের আবাসনের চাহিদা মেটাতে টঙ্গীতে পৃথক উদ্যোগ নেওয়া হচ্ছে। সেখানে মাসিক ভাড়ায় বসবাসের সুযোগ থাকায় এককালীন বড় অঙ্কের অর্থ ব্যয় ছাড়াই এসব পরিবারের পরিকল্পিত আবাসনে থাকার সুযোগ তৈরি হবে।

গাজীপুর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব ৯৮ দশমিক ১৩ একর জমির মধ্যে প্রথম পর্যায়ে ১৭ দশমিক ০৬ একরে প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাব রয়েছে। সেখানে নির্মাণ করা হবে ১৫ তলাবিশিষ্ট ১৭টি আবাসিক ভবন।

প্রতিটি ভবনে ১২৬টি করে মোট ২ হাজার ১৪২টি ফ্ল্যাট থাকবে। প্রতিটি ফ্ল্যাটের আয়তন হবে ৫১৫ বর্গফুট। পরিচালন, রক্ষণাবেক্ষণ ও সংস্কার চার্জসহ মাসিক মোট ভাড়া ৫ হাজার ৫০০ টাকা প্রস্তাব করা হয়েছে।

জমির মূল্যসহ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় প্রায় ১ হাজার ৪৮৮ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন প্রস্তাব করা হয়েছে প্রায় ১ হাজার ২৭২ কোটি ৬২ লাখ টাকা। বাস্তবায়নের প্রস্তাবিত মেয়াদ জুলাই ২০২৬ থেকে জুন ২০৩০।

আবাসিক ভবনের পাশাপাশি প্রকল্পে অভ্যন্তরীণ সড়ক, পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, লিফট, সৌরবিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তার ব্যবস্থা রাখা হচ্ছে।

ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের পরিচালক নির্বাহী প্রকৌশলী আহমেদ আবদুল্লাহ নূর বলেন, টঙ্গীর প্রকল্পের প্রথম পর্যায়ে ২ হাজার ১৪২টি পরিবারের জন্য ভাড়াভিত্তিক আবাসনের পরিকল্পনা রয়েছে। বাসিন্দাদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে ভবনের সঙ্গে পানি, পয়ঃনিষ্কাশন ও নিরাপত্তার অবকাঠামোও অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ১৫টি প্রকল্প চলমান রয়েছে। এর আওতায় ৬ হাজার ২১৫টি ফ্ল্যাট নির্মাণ এবং ৫৩১টি প্লট উন্নয়নের কাজ চলছে। প্রকল্পগুলোর দুটি সরকারি ও ১৩টি নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। নতুন ৯টি প্রকল্পে বরাদ্দের জন্য প্রসপেক্টাস মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন
জাতীয়

ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আজ শনিবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়ম…

জাতীয়

জাজিরায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মহাসড়ক অবরোধ, বিএনপির ক্যাম্পে হামলা-অগ্নিসংযোগ; ৪৫ মিনিট বন্ধ ছিল পদ্মা সেতু

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মহাসড়ক অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ রবিবার সকাল সাড়ে ৬ট…

চট্টগ্রামের কদমতলীতে ঢাকাগামী মেইল ট্রেনের বগিতে আগুন, পুড়ল দুটি আসন
জাতীয়

চট্টগ্রামের কদমতলীতে ঢাকাগামী মেইল ট্রেনের বগিতে আগুন, পুড়ল দুটি আসন

চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় ঢাকাগামী একটি মেইল ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।…