…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরে, শুরু ১ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জে পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ না থাকায় জেলার এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষা ফরিদপুর ও মাদারীপুরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই পরীক্ষায় গোপালগঞ্জের পরীক্ষার্থীরা মাদারীপুরের রাজৈর ও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন কেন্দ্রে অংশ নেবেন।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সারাদেশে একযোগে সম্পূরক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ কারণে পরীক্ষা না পিছিয়ে গোপালগঞ্জের পরীক্ষার্থীদের জন্য পার্শ্ববর্তী দুই জেলায় কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, গোপালগঞ্জ সরকারি কলেজ, কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ, টুঙ্গিপাড়া বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ এবং মুকসুদপুর সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা রাজৈরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা দেবেন। অন্যদিকে, কাশিয়ানীর রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আলফাডাঙ্গায়।

গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

এবার এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ হিসেবে এই সম্পূরক পরীক্ষার আয়োজন করেছে শিক্ষা বিভাগ।

আগামী ১ ডিসেম্বর শুরু হয়ে পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ডিসেম্বরের শেষ নাগাদ ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এআই ও ডেটা ইঞ্জিনিয়ারিংয়ে প্রফেশনাল মাস্টার্স, আবেদন ৫ জানুয়ারি পর্যন্ত
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এআই ও ডেটা ইঞ্জিনিয়ারিংয়ে প্রফেশনাল মাস্টার্স, আবেদন ৫ জানুয়ারি পর্যন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগে ‘প্রফেশনাল মাস্টার্স ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা ইঞ্জিনিয়ারিং’…

গ্রামের স্কুলে যন্ত্রহীন বিজ্ঞানাগার থেকে ডায়ানা অ্যাওয়ার্ড: সায়েন্স বির অন্বয় দেবনাথের গল্প
শিক্ষা

গ্রামের স্কুলে যন্ত্রহীন বিজ্ঞানাগার থেকে ডায়ানা অ্যাওয়ার্ড: সায়েন্স বির অন্বয় দেবনাথের গল্প

ছোটবেলায় গ্রামের স্কুলে বিজ্ঞান পড়লেও ব্যবহারিক শিক্ষা নেওয়ার সুযোগ পাননি অন্বয় দেবনাথ। বিদ্যালয়ে বিজ্ঞানাগার থাকলেও ছিল না প্রয়োজনীয় যন্ত্রপাত…

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের রুখে দাঁড়াতে হবে: সাভারে টিআইবির বিতর্ক প্রতিযোগিতায় ইফতেখারুজ্জামান
শিক্ষা

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের রুখে দাঁড়াতে হবে: সাভারে টিআইবির বিতর্ক প্রতিযোগিতায় ইফতেখারুজ্জামান

দুর্নীতির মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তরুণসমাজকে রুখে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরি…

শিক্ষা

ইতালিতে স্কুলে মুখঢাকা পোশাক নিষিদ্ধের আইন পাস, বিদেশি শিক্ষার্থীর আসনেও সীমা

ইতালির পার্লামেন্ট নতুন একটি শিক্ষা আইন চূড়ান্তভাবে অনুমোদন করেছে, যেখানে স্কুলের শ্রেণিকক্ষে বোরকা ও নিকাবের মতো মুখঢাকা পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছ…