…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার হবে, চলতি সপ্তাহেই বৈঠক: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ও চট্টগ্রামে দুটি পৃথক নিউরোসায়েন্স সেন্টার গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে ‘ওয়ার্ল্ড মুভমেন্ট ডিসর্ডার ডে ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই তথ্য প্রকাশ করেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, নতুন সেন্টার দুটির প্রয়োজনীয় অবকাঠামো, কর্মপরিকল্পনা ও আর্থিক ব্যয়ের পরিমাণ চূড়ান্ত করতে চলতি সপ্তাহেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, চলতি অর্থবছরের মধ্যেই এ খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

দেশে বর্তমানে প্রায় ৮২ হাজার চিকিৎসকের ঘাটতি রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই সংকট নিরসনে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে এবং দ্রুততম সময়ের মধ্যে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

ক্যানসারসহ জটিল রোগের চিকিৎসা প্রসঙ্গে তিনি জানান, দেশে ১৭টি লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ক্যানসার বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং নার্সদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

পাশাপাশি আধুনিক ল্যাবরেটরি স্থাপন, নতুন হাসপাতাল ভবন নির্মাণের গতি বাড়ানো এবং অত্যন্ত ব্যয়বহুল ওষুধ ও ইনজেকশন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর ওপর তিনি গুরুত্ব দেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি দেশের জেলা হাসপাতালগুলোতে নিউরোসায়েন্স-সংশ্লিষ্ট চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

ড. জিয়াউদ্দিন হায়দার বোটুলিনাম টক্সিন (বোটক্স) ও মরফিনের মতো জরুরি ওষুধ দেশেই উৎপাদনের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মত দেন। হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও পুনর্নির্মাণ কার্যক্রম গতিশীল করতে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (এইচইডি) সক্ষমতা বাড়ানোর ওপরও তিনি জোর দেন।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অধ্যাপক ডা. মো. মাহবুবুল আলম, ডা. ইমরান সরকার, ডা. মো. মাজহারুল ইসলাম ও ডা. মো. নুরুদ্দীনসহ অন্যরা বক্তব্য রাখেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

দেশে হেপাটাইটিসে আক্রান্ত প্রায় ৮৩ লাখ মানুষ, দ্রুত ও নির্ভুল শনাক্তে জোর দিয়ে ঢাকায় সিএমই
স্বাস্থ্য

দেশে হেপাটাইটিসে আক্রান্ত প্রায় ৮৩ লাখ মানুষ, দ্রুত ও নির্ভুল শনাক্তে জোর দিয়ে ঢাকায় সিএমই

বাংলাদেশে হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত বিপুলসংখ্যক মানুষ এখনো রোগ শনাক্তকরণের বাইরে থাকায় সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক রোগ নির্ণয় ব্যবস্থার গুরু…

স্বাস্থ্য

প্রতিটি উপজেলায় জরুরি অ্যাম্বুলেন্স সেবা চান পার্বত্য মন্ত্রী, পাহাড়ে বহুমুখী সংস্কারের তাগিদ

পাহাড়ের জনস্বাস্থ্য সুরক্ষায় প্রতিটি উপজেলায় জরুরি অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু…

তিন দিনের সফরে কাল ঢাকায় আসছেন আইপিপিএফের মহাপরিচালক মারিয়া আন্তোনিয়েতা
স্বাস্থ্য

তিন দিনের সফরে কাল ঢাকায় আসছেন আইপিপিএফের মহাপরিচালক মারিয়া আন্তোনিয়েতা

ইন্টারন্যাশনাল প্ল্যানড পেরেন্টহুড ফেডারেশনের (আইপিপিএফ) মহাপরিচালক মারিয়া আন্তোনিয়েতা আলকালদে কাস্ত্রো তিন দিনের সরকারি সফরে আগামীকাল রোববার ঢাকায়…

স্বাস্থ্য

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’, দৈনিক বাংলা মোড়ে উচ্ছেদ অবৈধ দোকান

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে একযোগে সাপ্তাহিক বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ‘ক্লিনিং ডে’…