ইনানীতে জ্বলন্ত গ্যাসকূপে কাজ করার সময় দগ্ধ পাঁচ কর্মী

কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায় জ্বলন্ত গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে কারিগরি কাজ করার সময় পাঁচ কর্মী দগ্ধ হয়েছেন।
রোববার (২৯ নভেম্বর) সকালে ইনানী এলাকার ওই গ্যাসকূপের মুখে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধ পাঁচ কর্মী কূপের আগুন নিয়ন্ত্রণে আনার কারিগরি কাজে নিয়োজিত ছিলেন। কূপের মুখে কাজ চলার সময়ই তারা দগ্ধ হন।


