…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › ইউরোপ › খবর
ইউরোপ

শিশুদের বই পড়ায় ফেরাতে খোলা চিঠি রানি ক্যামিলার, বড়দিনে আট লাখের বেশি শিশু পাবে বই উপহার

নিজস্ব প্রতিবেদক
শিশুদের বই পড়ায় ফেরাতে খোলা চিঠি রানি ক্যামিলার, বড়দিনে আট লাখের বেশি শিশু পাবে বই উপহার
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে শিশুদের বই পড়ার আগ্রহ কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ রানি ক্যামিলা। এই আগ্রহ বাড়াতে বড়দিনে আট লাখের বেশি শিশুকে একটি করে বই উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, জাতির উদ্দেশে লেখা নিজের প্রথম খোলা চিঠিতে শিশুদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে অভিভাবক, শিক্ষক ও সমাজের অন্যদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রানি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রায় ৭০০ শব্দের ওই চিঠিতে রানি ক্যামিলা লিখেছেন, ছোটবেলা থেকেই বইকে তিনি সবচেয়ে মূল্যবান উপহার মনে করেন। তিনি আরও লিখেছেন, কিছু শিশু গল্পের জগতে হারিয়ে যাওয়ার আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে, সাহিত্যের প্রতি তাদের ভালোবাসা গড়ে উঠছে না—বিষয়টি তাঁকে ব্যথিত করে। বই পড়ার মধ্য দিয়ে শিশুদের সামনে নতুন নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে বলেও মনে করেন তিনি।

রানির এই উদ্বেগের পেছনে রয়েছে যুক্তরাজ্যের শিশুদের বই পড়ার সুযোগ নিয়ে একটি গবেষণা। ন্যাশনাল লিটারেসি ট্রাস্টের (এনএলটি) নতুন গবেষণায় দেখা গেছে, দেশটির প্রতি ১১ জন শিশু ও তরুণের মধ্যে একজনের বই পড়ার অভ্যাস কিংবা আগ্রহ নেই, অথবা পড়ার মতো বইই নেই।

বিনা মূল্যে স্কুলের খাবার পায় এমন শিশুদের ক্ষেত্রে পরিস্থিতি আরও উদ্বেগজনক। গবেষণা অনুযায়ী, তাদের প্রতি সাতজনের একজনের কাছে পড়ার মতো বই নেই।

শিশুদের বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে রানির উদ্যোগের অংশ হিসেবে এবার বড়দিনে যুক্তরাজ্যের আট লাখের বেশি শিশুকে একটি করে বই উপহার দেওয়া হচ্ছে। চলতি শিক্ষাবর্ষে যেসব শিশুর বয়স ১১ বছর পূর্ণ হবে, তারা এই উপহার পাবে।

উপহার হিসেবে দেওয়া হবে লেখক ক্যাথরিন রান্ডেলের জনপ্রিয় উপন্যাস ‘ইম্পসিবল ক্রিয়েচারস’। প্রতিটি বইয়ের ভেতরে রয়েছে রানির ব্যক্তিগত বার্তা।

চলতি বছরের শুরুতে ঘোষিত এই উদ্যোগের মধ্য দিয়ে ‘জাতীয় পঠন বর্ষ’ কর্মসূচিরও সমাপ্তি ঘটছে। এনএলটি ও যুক্তরাজ্যের শিক্ষা বিভাগ যৌথভাবে বছরজুড়ে এই কর্মসূচি পরিচালনা করেছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

ইউরোপ বিভাগের আরও খবর

নিজস্ব মানববাহী মহাকাশ কর্মসূচি নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্তের মুখে ইউরোপ, ভোট ১৫ ডিসেম্বর রোমে
ইউরোপ

নিজস্ব মানববাহী মহাকাশ কর্মসূচি নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্তের মুখে ইউরোপ, ভোট ১৫ ডিসেম্বর রোমে

মহাকাশে নভোচারী পাঠাতে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কাটিয়ে নিজস্ব মানববাহী মহাকাশ কর্মসূচি চালু করবে কি না, সে বিষয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে ই…

ইউরোপ

অস্ত্র রপ্তানির নিয়ম শিথিল নিয়ে সুইজারল্যান্ডে গণভোট, প্রশ্নের মুখে নিরপেক্ষতার ঐতিহ্য

অস্ত্র রপ্তানির ওপর বিধিনিষেধ শিথিল করা হবে কি না, তা নিয়ে রোববার গণভোট হচ্ছে সুইজারল্যান্ডে। ইউরোপের বদলে যাওয়া নিরাপত্তা পরিস্থিতির মুখে নিজেদের ন…

জনসংখ্যা কমার উদ্বেগের মুখে কর্মহীন তরুণদের কাজে ফেরানোর তাগিদ ব্রিটেনের বিশেষজ্ঞদের
ইউরোপ

জনসংখ্যা কমার উদ্বেগের মুখে কর্মহীন তরুণদের কাজে ফেরানোর তাগিদ ব্রিটেনের বিশেষজ্ঞদের

যুক্তরাজ্যসহ অনেক দেশে জন্মহার কমে জনসংখ্যা সংকুচিত হওয়ার উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে শিক্ষা, প্রশিক্ষণ বা কর্মসংস্থানের বাইরে থাকা তরুণদের (নিট) …

ইউরোপ

স্পেনে ভোট আজ: অর্ধশতাব্দী পর সরকারে ফিরতে পারে কট্টর ডানপন্থীরা

স্পেনে আজ রবিবার আগাম নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এই নির্বাচনের মাধ্যমে প্রায় পাঁচ দশক আগে ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর স্বৈরশাসনের অবসানের পর প্রথমবারের মতো …