…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

লাইকেনের জিনে খরাসহিষ্ণু ফসলের সন্ধান: গমে ফলন বেড়েছে ৩৩ শতাংশ পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের নানা অঞ্চলে খরার প্রকোপ বাড়ছে। অনিয়মিত বৃষ্টিপাত, ভূগর্ভস্থ পানির সংকট আর বাড়তে থাকা তাপমাত্রা কৃষি উৎপাদনের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে লাইকেনের একটি জিন কাজে লাগিয়ে খরাসহিষ্ণু ও বেশি ফলনশীল ফসল উৎপাদনে সাফল্য পেয়েছেন গবেষকেরা।

গত ২৫ নভেম্বর আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘নেচার’-এ প্রকাশিত এক গবেষণায় এই ফলাফল উঠে এসেছে। গবেষণাটি করেছেন চীনের নর্থওয়েস্ট এ অ্যান্ড এফ ইউনিভার্সিটি এবং চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের ইনস্টিটিউট অব মাইক্রোবায়োলজির গবেষকেরা।

গবেষকেরা বেছে নিয়েছিলেন ‘এন্ডোকারপন পুসিলাম’ নামের লাইকেন গঠনকারী এক ধরনের ছত্রাক, যার তীব্র পানিসংকটের মধ্যেও টিকে থাকার ক্ষমতা রয়েছে। লাইকেন মূলত ছত্রাক ও শৈবাল কিংবা সায়ানোব্যাকটেরিয়ার সহাবস্থানে গড়ে ওঠা জীবীয় ব্যবস্থা; মরুভূমি থেকে মেরু অঞ্চল পর্যন্ত প্রতিকূল পরিবেশে এরা বেঁচে থাকতে পারে।

ছত্রাকটির মধ্যে গবেষকেরা ‘ইপি-টিএফআইআইএ-গামা’ নামের একটি বিশেষ জিন শনাক্ত করেন। বায়োটেকনোলজির মাধ্যমে এই জিন গম, ধান ও ভুট্টায় যুক্ত করে তাঁরা পরীক্ষা চালান।

গবেষণায় দেখা গেছে, জিনটি উদ্ভিদের পানি ব্যবহারের দক্ষতা ও সালোকসংশ্লেষণের ক্ষমতা বাড়াতে এবং স্বাভাবিক বার্ধক্যপ্রক্রিয়া বিলম্বিত করতে ভূমিকা রাখে। পানির সংকটপূর্ণ পরিবেশে পাঁচটি জাতের গমের ফলন বেড়েছে ১৯ দশমিক ৪ থেকে ৩২ দশমিক ৮ শতাংশ পর্যন্ত। ধান ও ভুট্টার ক্ষেত্রে গাছপ্রতি ফলন বেড়েছে ১৯ দশমিক ৭ থেকে ৪২ দশমিক ৪ শতাংশ পর্যন্ত।

গ্রিনহাউসের পাশাপাশি বিভিন্ন মাঠপর্যায়ের পরীক্ষায়ও গবেষকেরা ইতিবাচক ফল পেয়েছেন বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

গবেষণার গুরুত্বপূর্ণ দিক হলো, খরা মোকাবিলার পাশাপাশি ফসলের উৎপাদনশীলতা বাড়ানোর সম্ভাবনা। সাধারণত প্রতিকূল পরিবেশে টিকে থাকতে উদ্ভিদ তার শক্তির বড় অংশ আত্মরক্ষায় ব্যয় করে, ফলে বৃদ্ধি ও শস্য উৎপাদন ব্যাহত হয়। নতুন গবেষণা সেই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার পথ দেখাচ্ছে।

বাংলাদেশের জন্যও এই আবিষ্কার তাৎপর্যপূর্ণ। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে, বিশেষ করে বরেন্দ্র অঞ্চলে খরা ও সেচের পানির সংকট কৃষকদের বড় চ্যালেঞ্জ। বোরো ধান উৎপাদনেও বিপুল পরিমাণ সেচের পানি লাগে। প্রযুক্তিটি বাংলাদেশের পরিবেশ ও স্থানীয় ফসলের জাতের উপযোগী করে ব্যবহার করা গেলে সেচনির্ভরতা ও উৎপাদন ব্যয় কমার সুযোগ তৈরি হতে পারে।

তবে গবেষণার সাফল্য আর কৃষকের মাঠে প্রযুক্তির ব্যাপক ব্যবহার এক বিষয় নয়। জিনগতভাবে পরিবর্তিত এসব ফসলের পরিবেশগত প্রভাব, খাদ্যনিরাপত্তা, বিভিন্ন অঞ্চলের মাটিতে কার্যকারিতা ও দীর্ঘমেয়াদি ফলন নিয়ে আরও গবেষণা প্রয়োজন। বাণিজ্যিক চাষাবাদের আগে সংশ্লিষ্ট দেশের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনও লাগবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

কৃষি বিভাগের আরও খবর

মানিকগঞ্জে আমনের আবাদ ছাড়াল লক্ষ্যমাত্রা, ভালো ফলনেও লাভ নিয়ে সংশয়ে কৃষক
কৃষি

মানিকগঞ্জে আমনের আবাদ ছাড়াল লক্ষ্যমাত্রা, ভালো ফলনেও লাভ নিয়ে সংশয়ে কৃষক

মানিকগঞ্জের মাঠজুড়ে এখন সোনালি ধানের সমারোহ। কোথাও চলছে পাকা ধান কাটা, কোথাও মাড়াইয়ের ব্যস্ততা, কৃষকের ঘরে উঠছে নতুন ফসল। অনুকূল আবহাওয়া ও কৃষকের …

বদলগাছীতে কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার থাকলেও পূর্বাভাস পান না কৃষকেরা, ক্ষতি ২২৫ হেক্টর ফসলের
কৃষি

বদলগাছীতে কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার থাকলেও পূর্বাভাস পান না কৃষকেরা, ক্ষতি ২২৫ হেক্টর ফসলের

কৃষকদের আগাম আবহাওয়ার তথ্য জানিয়ে ফসল রক্ষায় সহায়তা করতে ২০১২ সালে সরকারি অর্থায়নে নওগাঁর বদলগাছীতে প্রতিষ্ঠিত হয় কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার। …

যশোরের মনিরামপুরে কলেজছাত্রের কমলা-মাল্টার বাগান, প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকা
কৃষি

যশোরের মনিরামপুরে কলেজছাত্রের কমলা-মাল্টার বাগান, প্রথম দিনেই বিক্রি ২৫ হাজার টাকা

যশোরের মনিরামপুর উপজেলার জামজামি গ্রামে কলেজছাত্র মুশফিকুর রহমানের গড়া কমলা ও মাল্টার বাগানে চলতি মৌসুমের প্রথম ফল বিক্রি শুরু হয়েছে গত বৃহস্পতিবার।…

সাতক্ষীরার কলারোয়ায় শীতেও ফল পেতে ১২ বিঘার ড্রাগন বাগানে কৃত্রিম আলো জ্বালান মাসুম হোসেন
কৃষি

সাতক্ষীরার কলারোয়ায় শীতেও ফল পেতে ১২ বিঘার ড্রাগন বাগানে কৃত্রিম আলো জ্বালান মাসুম হোসেন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের গোয়ালচাতর গ্রামে ১২ বিঘা জমিতে ড্রাগন ফলের বাগান করেছেন মো. মাসুম হোসেন। শীতেও গাছে ফুল ও ফল আনতে বাগ…