…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

শ্রীপুরে অটোরিকশাচালক জাহিদ হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদ্‌ঘাটনের দাবি পিবিআইয়ের, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশাচালক জাহিদ রহমানকে হত্যা করে তাঁর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটির দাবি, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে তারা হত্যার রহস্য উদ্‌ঘাটন করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে অটোরিকশা বিক্রির সাড়ে ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আজ রোববার বেলা ১১টায় গাজীপুর পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলার পুলিশ সুপার রকিবুল আক্তার।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ভাটিচন্নপাড়া গ্রামের মৃত কাজিমুদ্দিনের ছেলে ইন্তাজ আলী ইন্তা (২৫), গাজীপুরের শ্রীপুর উপজেলার বামনগাঁও গ্রামের আজাহারের ছেলে হাবিবুল্লাহ (২৭), শ্রীপুর পৌরসভার কাজীপাড়া এলাকার শাহাবুদ্দিনের ছেলে আলমগীর হোসেন আলম (৩৪), কাপাসিয়া উপজেলার নলীপলাশ গ্রামের মৃত সফর উদ্দিন ফকিরের ছেলে জাহাঙ্গীর ফকির (৪২) এবং কালীগঞ্জ উপজেলার বড়াইয়া পূর্বপাড়া আওড়াখালী বাজার গ্রামের আমান উল্লাহ শেখের ছেলে ইব্রাহিম খলিলুল্লাহ খলিল (৪০)।

নিহত জাহিদ রহমান কাপাসিয়া উপজেলার দস্যুনারায়ণপুর পূর্বপাড়া গ্রামের হাবিবুর রহমান হাবির ছেলে। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের সাভারচালা পশ্চিমপাড়া গ্রামের গভীর গজারি বনের ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে শ্রীপুর থানা-পুলিশ।

পিবিআইয়ের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন বলেন, বুধবার সন্ধ্যার পর জাহিদ রহমান কাপাসিয়ার কেওয়া ঘাট থেকে যাত্রী নিয়ে লতিফপুর-গোসিংগার দিকে যান। ওই দিন রাতে তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।

ফিরোজ উদ্দিন বলেন, পরদিন সকালে জাহিদের বাবা কাপাসিয়া থানায় সাধারণ ডায়েরি করতে যান। এ সময় গজারি বনের ভেতরে একটি মরদেহ পড়ে থাকার খবর পান তিনি। পরে সাভারচালা পশ্চিমপাড়ার গভীর গজারি বনের ভেতর হাত-পা, মুখ ও গলায় রশি বাঁধা অবস্থায় ছেলের মরদেহ শনাক্ত করেন তিনি।

এ ঘটনায় হাবিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা করেন। মামলাটি পিবিআইয়ের তফসিলভুক্ত হওয়ায় সংস্থাটি স্বপ্রণোদিত হয়ে তদন্তভার গ্রহণ করে বলে জানান ফিরোজ উদ্দিন।

তদন্ত কর্মকর্তা বলেন, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে তিনজন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, জাহিদ রহমানের সঙ্গে ইন্তাজ আলীর পূর্বপরিচয় ছিল। নগদ টাকার প্রয়োজন হওয়ায় ইন্তাজ ও তাঁর সহযোগীরা জাহিদকে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করেন।

ফিরোজ উদ্দিন বলেন, ২৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইন্তাজ আলী গজারি বন থেকে কাঠ আনার কথা বলে জাহিদকে অটোরিকশাসহ ডাকবাংলো মোড়ে আসতে বলেন। পরে ইন্তাজ ও হাবিবুল্লাহ জাহিদের অটোরিকশায় উঠে তাঁকে গজারি বনে নিয়ে যান। পূর্বপরিকল্পনা অনুযায়ী হাবিবুল্লাহ দড়ি কিনে রেখেছিলেন।

পিবিআইয়ের দাবি, গজারি বনে জাহিদের হাত-পা বেঁধে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়। পরে মরদেহ ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান তাঁরা। অটোরিকশাটি বিক্রির জন্য আলমগীর হোসেন আলমের সঙ্গে যোগাযোগ করা হয়। আলমগীর, জাহাঙ্গীর ও খলিলের সহায়তায় অটোরিকশাটি বিক্রি করে টাকা ভাগাভাগি করা হয়।

পুলিশ সুপার রকিবুল আক্তার বলেন, অপরাধীরা ভেবেছিল নির্জন স্থানে কোনো সূত্র ছাড়া অপরাধ ঘটিয়ে পার পেয়ে যাবে। পিবিআইয়ের গোয়েন্দা তথ্যের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যেই এই হত্যাকাণ্ডের মূল আসামিদের গ্রেপ্তার করা গেছে বলে তিনি জানান।

রকিবুল আক্তার আরও বলেন, হত্যাকাণ্ডে অন্য কারও সংশ্লিষ্টতা আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পিবিআই দ্রুততম সময়ে আদালতে অভিযোগপত্র দাখিল করবে বলেও তিনি জানান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

গাজীপুরে সাবেক কাউন্সিলর গ্রেপ্তারের পরদিন তাঁর বাড়িতে লুটপাট ও আগুন
আইন ও অপরাধ

গাজীপুরে সাবেক কাউন্সিলর গ্রেপ্তারের পরদিন তাঁর বাড়িতে লুটপাট ও আগুন

গাজীপুর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইজউদ্দিন মোল্লাকে গ্রেপ্তারের পরদিন তাঁর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শন…

ধানমন্ডিতে ৩৮ কোটি টাকার স্বর্ণালংকার চুরি: গ্রেপ্তার তিনজন চার দিনের রিমান্ডে
আইন ও অপরাধ

ধানমন্ডিতে ৩৮ কোটি টাকার স্বর্ণালংকার চুরি: গ্রেপ্তার তিনজন চার দিনের রিমান্ডে

রাজধানীর ধানমন্ডির আনাম র‍্যাংগস প্লাজায় ‘পূরবী জুয়েলার্স’ থেকে প্রায় ৩৮ কোটি ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, ডায়মন্ড ও নগদ অর্থ চুরির মামলায় গ…

কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু, প্রথম সাক্ষ্যগ্রহণ ১৪ ডিসেম্বর
আইন ও অপরাধ

কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু, প্রথম সাক্ষ্যগ্রহণ ১৪ ডিসেম্বর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হয…

নীলফামারী সদরে পুকুরপাড় থেকে লাল টেপে মোড়ানো চারটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার
আইন ও অপরাধ

নীলফামারী সদরে পুকুরপাড় থেকে লাল টেপে মোড়ানো চারটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের গাছবাড়ি বনবিভাগ এলাকার একটি পুকুরপাড় থেকে লাল টেপে মোড়ানো চারটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। তবে ব…