…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ধানমন্ডিতে ৩৮ কোটি টাকার স্বর্ণালংকার চুরি: গ্রেপ্তার তিনজন চার দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
ধানমন্ডিতে ৩৮ কোটি টাকার স্বর্ণালংকার চুরি: গ্রেপ্তার তিনজন চার দিনের রিমান্ডে
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির আনাম র‍্যাংগস প্লাজায় ‘পূরবী জুয়েলার্স’ থেকে প্রায় ৩৮ কোটি ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, ডায়মন্ড ও নগদ অর্থ চুরির মামলায় গ্রেপ্তার তিন আসামিকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।

যাঁদের রিমান্ডে নেওয়া হয়েছে, তাঁরা হলেন গোলাম সারোয়ার, মো. আমিনুর রহমান এবং রিজওয়ানুল ইসলাম নাহিদ।

বিকেলে তাঁদের আদালতে হাজির করে ধানমন্ডি থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার পুলিশ পরিদর্শক মো. আমিনুল হক আসামিদের প্রত্যেককে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেককে চার দিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

গতকাল শনিবার অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করে পুলিশ। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে হাজির করা হয়।

ধানমন্ডির আনাম র‍্যাংগস প্লাজার নিচতলার ২১/২২ নম্বর দোকানে পূরবী জুয়েলার্স অবস্থিত। গত ২৭ নভেম্বর রাত আটটার দিকে নিয়মিত কার্যক্রম শেষে দোকান বন্ধ করে মালিক ও কর্মচারীরা বাসায় চলে যান। পরদিন ২৮ নভেম্বর সকাল সাড়ে আটটার দিকে দোকানের কর্মচারী সনজিদ শীল মোবাইল ফোনে মালিক অমিত ঘোষকে জানান, শোরুমের শাটার ও কলাপসিবল গেটের ১০টি তালা কাটা এবং ভেতরের গ্লাস ডোর ভাঙা অবস্থায় রয়েছে। ভেতরে স্বর্ণালংকার ও ডায়মন্ডের বক্সগুলো মেঝেতে এলোমেলো অবস্থায় পড়ে ছিল।

সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, ২৮ নভেম্বর রাত আনুমানিক একটা থেকে সকাল সাড়ে আটটার মধ্যে যেকোনো সময় পরস্পর যোগসাজশে অজ্ঞাতনামা চোরেরা দোকানের তালা কেটে ও গ্লাস ডোর ভেঙে ভেতরে প্রবেশ করে বিপুল পরিমাণ অলংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় গতকাল শনিবার ধানমন্ডি মডেল থানায় একটি মামলা করা হয়। এর পরপরই অভিযান চালিয়ে ধানমন্ডি এলাকা থেকে সন্দেহভাজন ওই তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে এ ঘটনার সঙ্গে গ্রেপ্তার তিন আসামির জড়িত থাকার তথ্য পাওয়া গেছে এবং জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলছে। মামলার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন, চোরাই স্বর্ণালংকার উদ্ধার এবং এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না জানতে, পাশাপাশি পলাতক অন্যদের সঠিক নাম-ঠিকানা সংগ্রহ করে গ্রেপ্তারের লক্ষ্যে আসামিদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ফেনীতে এক রাতে রেললাইন, ভূমি অফিস ও ডাকঘরে আগুন, ককটেল বিস্ফোরণ
আইন ও অপরাধ

ফেনীতে এক রাতে রেললাইন, ভূমি অফিস ও ডাকঘরে আগুন, ককটেল বিস্ফোরণ

ফেনীতে এক রাতেই ঢাকা-চট্টগ্রাম রেলপথে অগ্নিসংযোগ, ভূমি অফিস ও ডাকঘরের পরিত্যক্ত কক্ষে আগুন, একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে…

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে
আইন ও অপরাধ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে

পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা ও তাঁর দুই ভাইকে সন্ত্রাসবিরো…

ঢাকার মোহাম্মদপুর থেকে খুলনার ‘শুটার ইমরান’সহ বি-কোম্পানির পাঁচজন গ্রেপ্তার, বিদেশি রিভলবার উদ্ধার
আইন ও অপরাধ

ঢাকার মোহাম্মদপুর থেকে খুলনার ‘শুটার ইমরান’সহ বি-কোম্পানির পাঁচজন গ্রেপ্তার, বিদেশি রিভলবার উদ্ধার

খুলনার আলোচিত সন্ত্রাসী চক্র ‘বি-কোম্পানি’র প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি শুটার ইমরানকে চার সহযোগীসহ…

সাভারে সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে পুড়ল দুটি বাস, একটি ছিল মেরামতের গ্যারেজে
আইন ও অপরাধ

সাভারে সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে পুড়ল দুটি বাস, একটি ছিল মেরামতের গ্যারেজে

ঢাকার সাভারে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত পৌনে ৯টা থেকে রাত সাড়ে ১২টার মধ্যে সাড়ে তিন ঘণ্টার…