…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

সাভারে সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে পুড়ল দুটি বাস, একটি ছিল মেরামতের গ্যারেজে

নিজস্ব প্রতিবেদক
সাভারে সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে পুড়ল দুটি বাস, একটি ছিল মেরামতের গ্যারেজে
ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত পৌনে ৯টা থেকে রাত সাড়ে ১২টার মধ্যে সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বেলতলা ও সাভারের বলিয়াপুর এলাকায় এই দুটি ঘটনা ঘটে। এর মধ্যে একটি বাস মেরামতের জন্য গ্যারেজে রাখা ছিল। দুটি ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার কোহিনুর গেটের কাছে বেলতলা এলাকায় একটি গ্যারেজে রাখা বাসে আগুন দেখতে পান পথচারীরা। পরে তাঁরা ধামরাই ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসটি মেরামতের জন্য ওই গ্যারেজে রাখা হয়েছিল।

এর প্রায় সাড়ে তিন ঘণ্টা পর রাত সাড়ে ১২টার দিকে সাভারের বলিয়াপুর এলাকায় পার্কিং করে রাখা শ্যামলী পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ১টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন বলেন, রাতে আশুলিয়ার বেলতলা এলাকায় একটি গ্যারেজে রাখা বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে তার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসটি মেরামতের জন্য গ্যারেজে রাখা হয়েছিল বলে তিনি জানান।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন, রাত সাড়ে ১২টার দিকে বলিয়াপুর এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে নাশকতার উদ্দেশ্যে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

মিরপুরে বাথরুমে বালতি রাখা নিয়ে দ্বন্দ্ব, ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত
আইন ও অপরাধ

মিরপুরে বাথরুমে বালতি রাখা নিয়ে দ্বন্দ্ব, ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত

রাজধানীর মিরপুরে বাথরুমে বালতি রাখা নিয়ে দ্বন্দ্বের জেরে এক ভাড়াটিয়ার ধারালো অস্ত্রের আঘাতে আরেক ভাড়াটিয়া নিহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) রাত স…

মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ, যান চলাচল বন্ধ
আইন ও অপরাধ

মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে …

আইন ও অপরাধ

৪৮ ঘণ্টার লকডাউন শুরুর আগে শনিবার রাতে চৌদ্দগ্রামে সংঘর্ষ, ঢাকাসহ নানা স্থানে বাসে আগুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী লকডাউন কর্মসূচি আজ রোববার থেকে শুরু হচ্ছে। আগামীকাল সোমবার পর্যন্ত চলা এই কর্মসূচি ঘোষণা করা …

মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে যুবকের মুঠোফোন ছিনতাই, চারজনের বিরুদ্ধে মামলা
আইন ও অপরাধ

মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে যুবকের মুঠোফোন ছিনতাই, চারজনের বিরুদ্ধে মামলা

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় এক তরুণকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে তাঁর মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। গত শুক্রবার বিকেলে ঢা…