…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ, যান চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে মহাসড়কের ওই অংশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

রোববার (২৯ নভেম্বর) ভোররাত ৪টা থেকে এই অবরোধ শুরু হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাত থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ করেন তাঁরা।

অবরোধের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে থাকায় দুর্ভোগে পড়েন দূরদূরান্তের যাত্রী ও চালকেরা।

স্থানীয় সূত্রে জানা যায়, অবরোধের শুরুর দিকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি। তবে সকাল হওয়ার পর পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, সকালে ঘটনাস্থলে গিয়ে মহাসড়কে অবরোধের বিষয়টি জানতে পেরেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আশা করেন, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

মিরপুরে বাথরুমে বালতি রাখা নিয়ে দ্বন্দ্ব, ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত
আইন ও অপরাধ

মিরপুরে বাথরুমে বালতি রাখা নিয়ে দ্বন্দ্ব, ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত

রাজধানীর মিরপুরে বাথরুমে বালতি রাখা নিয়ে দ্বন্দ্বের জেরে এক ভাড়াটিয়ার ধারালো অস্ত্রের আঘাতে আরেক ভাড়াটিয়া নিহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) রাত স…

আইন ও অপরাধ

৪৮ ঘণ্টার লকডাউন শুরুর আগে শনিবার রাতে চৌদ্দগ্রামে সংঘর্ষ, ঢাকাসহ নানা স্থানে বাসে আগুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী লকডাউন কর্মসূচি আজ রোববার থেকে শুরু হচ্ছে। আগামীকাল সোমবার পর্যন্ত চলা এই কর্মসূচি ঘোষণা করা …

মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে যুবকের মুঠোফোন ছিনতাই, চারজনের বিরুদ্ধে মামলা
আইন ও অপরাধ

মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে যুবকের মুঠোফোন ছিনতাই, চারজনের বিরুদ্ধে মামলা

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় এক তরুণকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে তাঁর মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। গত শুক্রবার বিকেলে ঢা…

ফেনীতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন, ঘটনাস্থল থেকে পেট্রলবোমা উদ্ধার
আইন ও অপরাধ

ফেনীতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন, ঘটনাস্থল থেকে পেট্রলবোমা উদ্ধার

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গ্যারেজে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ফেনী শহরের পল্লী …