…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মিরপুরে বাথরুমে বালতি রাখা নিয়ে দ্বন্দ্ব, ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
মিরপুরে বাথরুমে বালতি রাখা নিয়ে দ্বন্দ্ব, ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে বাথরুমে বালতি রাখা নিয়ে দ্বন্দ্বের জেরে এক ভাড়াটিয়ার ধারালো অস্ত্রের আঘাতে আরেক ভাড়াটিয়া নিহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মিরপুরের ৬ নম্বর সেকশনের ৮ নম্বর রোডে আদর্শ স্কুলের পেছনের একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম আনোয়ার হোসেন (৩০)। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আনোয়ার হোসেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাল্লা গ্রামের মাইনুর রহমানের ছেলে। তিনি মিরপুরে একটি বুটিকস কারখানায় কাজ করতেন।

হাসপাতালে নিহতের প্রতিবেশী মো. সাকিব হোসেন জানান, মিরপুর ৬ নম্বর সেকশনের ওই বাসায় তাঁরা ভাড়া থাকেন। রাতে বাসার বাথরুমে বালতি রাখা নিয়ে আরেক ভাড়াটিয়া আরিফ হোসেনের সঙ্গে আনোয়ারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আরিফ ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারের পিঠের বাম পাশে আঘাত করলে তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান জানান, নিহতের পিঠের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্লবী থানা-পুলিশ তদন্ত করছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ, যান চলাচল বন্ধ
আইন ও অপরাধ

মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে …

আইন ও অপরাধ

৪৮ ঘণ্টার লকডাউন শুরুর আগে শনিবার রাতে চৌদ্দগ্রামে সংঘর্ষ, ঢাকাসহ নানা স্থানে বাসে আগুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী লকডাউন কর্মসূচি আজ রোববার থেকে শুরু হচ্ছে। আগামীকাল সোমবার পর্যন্ত চলা এই কর্মসূচি ঘোষণা করা …

মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে যুবকের মুঠোফোন ছিনতাই, চারজনের বিরুদ্ধে মামলা
আইন ও অপরাধ

মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে যুবকের মুঠোফোন ছিনতাই, চারজনের বিরুদ্ধে মামলা

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় এক তরুণকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে তাঁর মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। গত শুক্রবার বিকেলে ঢা…

ফেনীতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন, ঘটনাস্থল থেকে পেট্রলবোমা উদ্ধার
আইন ও অপরাধ

ফেনীতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন, ঘটনাস্থল থেকে পেট্রলবোমা উদ্ধার

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গ্যারেজে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ফেনী শহরের পল্লী …