…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › চাকরি › খবর
চাকরি

৪৬তম বিসিএসে ১ হাজার ৪১৬ জনকে নিয়োগ, যোগদান ২০ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ১ হাজার ৪১৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার।

আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

নিয়োগপ্রাপ্তদের আগামী ২০ ডিসেম্বর সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ থেকে পরবর্তী কোনো নির্দেশনা না পেলে উল্লিখিত তারিখেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগে যোগদান করতে হবে।

কেউ নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগ দিতে সম্মত নন ধরে নিয়ে তাঁর নিয়োগপত্র বাতিল করা হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন ১ হাজার ৪৫৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করেছিল। সুপারিশপ্রাপ্তদের মধ্য থেকে এবার ১ হাজার ৪১৬ জনকে নিয়োগ দেওয়া হলো।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

চাকরি বিভাগের আরও খবর

সিলেট সিভিল সার্জনের কার্যালয়ে ১৭৮ জনের নিয়োগ, আবেদন ২৫ ডিসেম্বর পর্যন্ত
চাকরি

সিলেট সিভিল সার্জনের কার্যালয়ে ১৭৮ জনের নিয়োগ, আবেদন ২৫ ডিসেম্বর পর্যন্ত

সিলেট সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৪ থেকে ২০তম গ্রেডের ৮টি ক্যাটাগরির পদে মোট ১৭৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আ…

বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে ১৫০ জন নিয়োগ, আবেদন ৩০ নভেম্বর থেকে ২৭ ডিসেম্বর
চাকরি

বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে ১৫০ জন নিয়োগ, আবেদন ৩০ নভেম্বর থেকে ২৭ ডিসেম্বর

বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পদে ১৫০ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি নবম গ্রেডের পদ; বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদের সংখ্যা কম বা বেশি হতে পারে…

চাকরি

আগারগাঁওয়ে এভিয়েশন, ট্রাভেল ও ট্যুরিজম ক্যারিয়ার সামিট, তরুণদের দক্ষতা ও কর্মসংস্থান নিয়ে দিনব্যাপী আয়োজন

রাজধানীর আগারগাঁওয়ে ‘এভিয়েশন, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ক্যারিয়ার সামিট ২০২৬’-এর দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ পর্যটন ক…

ফুলবাড়ীতে সেমিনারে উদ্যোক্তা হওয়ার ডাক দিলেন দুই দৃষ্টিপ্রতিবন্ধী সফল ব্যক্তি
চাকরি

ফুলবাড়ীতে সেমিনারে উদ্যোক্তা হওয়ার ডাক দিলেন দুই দৃষ্টিপ্রতিবন্ধী সফল ব্যক্তি

শারীরিক প্রতিবন্ধকতা বা দৃষ্টিহীনতা সফলতার পথে বাধা নয় বলে মন্তব্য করেছেন দৃষ্টিপ্রতিবন্ধী দুই সফল ব্যক্তি। দিনাজপুরের ফুলবাড়ীতে উদ্যোক্তা উন্নয়ন ও…