নতুন চুক্তির সময় নেই, বিদ্যমান গঙ্গা চুক্তিরই নবায়ন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গঙ্গার পানি বণ্টন নিয়ে নতুন চুক্তির জন্য আলোচনার পর্যাপ্ত সময় না থাকায় ভারতের সঙ্গে বিদ্যমান চুক্তিরই নবায়ন চায় বাংলাদেশ।
আজ রোববার সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের সরকারপ্রধান বৈঠকে বসলে যথাসময়ে বিদ্যমান সব সমস্যার সমাধান হবে।
এ সময় মুক্তিযুদ্ধের চেতনা প্রসঙ্গে শামা ওবায়েদ ইসলাম বলেন, বিএনপি একাত্তরের চেতনাকে ধারণ করে, তবে চেতনা বিক্রি করে না।
তিনি আরও বলেন, একাত্তরকে ব্যবহার করে জাতিকে বিভক্ত করার চেষ্টাও করে না বিএনপি।
