…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

হানিফ ফ্লাইওভারে আহত রাজিবকে ভিডিও করছিলেন অনেকে, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
হানিফ ফ্লাইওভারে আহত রাজিবকে ভিডিও করছিলেন অনেকে, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজিব (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার বেলা ১টার দিকে ফ্লাইওভারের সায়দাবাদ অংশে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়।

রাজিবকে হাসপাতালে নিয়ে আসা মো. রায়হান জানান, ফ্লাইওভারের সায়দাবাদ অংশে মোটরসাইকেলসহ আহত অবস্থায় রাজিবকে পড়ে থাকতে দেখেন তিনি। এ সময় অনেকেই দাঁড়িয়ে তাঁর ভিডিও করছিলেন। তবে কেউ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিচ্ছিলেন না।

পরে রায়হান নিজে রাজিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

রায়হান আরও জানান, আহত অবস্থায় ওই ব্যক্তি নিজের নাম-পরিচয় জানিয়েছিলেন। পরে তাঁর পরিবারকে খবর দেওয়া হলে স্বজনেরা হাসপাতালে আসেন।

তবে কোন গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে, তা কেউ জানাতে পারেননি বলে রায়হান জানিয়েছেন।

নিহতের স্বজনেরা জানান, রাজিবের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ এলাকায়। তাঁর বাবার নাম আফতাব। তিনি বর্তমানে যাত্রাবাড়ীর রসুলপুর এলাকায় থাকতেন এবং সেখানকার একটি পেট্রল পাম্পে চাকরি করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা-পুলিশ তদন্ত করছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার হবে, চলতি সপ্তাহেই বৈঠক: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা ও চট্টগ্রামে দুটি পৃথক নিউরোসায়েন্স সেন্টার গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রো…

দেশে হেপাটাইটিসে আক্রান্ত প্রায় ৮৩ লাখ মানুষ, দ্রুত ও নির্ভুল শনাক্তে জোর দিয়ে ঢাকায় সিএমই
স্বাস্থ্য

দেশে হেপাটাইটিসে আক্রান্ত প্রায় ৮৩ লাখ মানুষ, দ্রুত ও নির্ভুল শনাক্তে জোর দিয়ে ঢাকায় সিএমই

বাংলাদেশে হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত বিপুলসংখ্যক মানুষ এখনো রোগ শনাক্তকরণের বাইরে থাকায় সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক রোগ নির্ণয় ব্যবস্থার গুরু…

তিন দিনের সফরে কাল ঢাকায় আসছেন আইপিপিএফের মহাপরিচালক মারিয়া আন্তোনিয়েতা
স্বাস্থ্য

তিন দিনের সফরে কাল ঢাকায় আসছেন আইপিপিএফের মহাপরিচালক মারিয়া আন্তোনিয়েতা

ইন্টারন্যাশনাল প্ল্যানড পেরেন্টহুড ফেডারেশনের (আইপিপিএফ) মহাপরিচালক মারিয়া আন্তোনিয়েতা আলকালদে কাস্ত্রো তিন দিনের সরকারি সফরে আগামীকাল রোববার ঢাকায়…

স্বাস্থ্য

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’, দৈনিক বাংলা মোড়ে উচ্ছেদ অবৈধ দোকান

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে একযোগে সাপ্তাহিক বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ‘ক্লিনিং ডে’…