…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › চাকরি › খবর
চাকরি

আমতলীতে বিধবা ভাতার টাকা তোলার অভিযোগে সাবেক সমাজসেবা কর্মকর্তাকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক
আমতলীতে বিধবা ভাতার টাকা তোলার অভিযোগে সাবেক সমাজসেবা কর্মকর্তাকে আইনি নোটিশ
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীতে স্বামী জীবিত থাকা সত্ত্বেও কয়েকজন নারীর নাম বিধবা ভাতার তালিকায় অন্তর্ভুক্ত করে টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে সদ্যবিদায়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাঞ্জুরুল হক কাওসারের বিরুদ্ধে। একই সঙ্গে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে নোটিশ দিয়েছেন বরগুনা জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) মো. জসিম উদ্দিন ও সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মাহবুবুল আলম। নোটিশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

মাঞ্জুরুল হক কাওসার ২০২০ সালে আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে যোগ দেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, উপজেলার অর্ধশতাধিক বয়স্ক ও বিধবা ভাতাভোগীর তালিকায় থাকা ব্যক্তিদের টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। আমতলী পৌরসভার কয়েকজন নারী এই অভিযোগ করেছেন।

অভিযোগকারীদের মধ্যে রয়েছেন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের অর্পনা রানী শীল, শিলা রানী কুণ্ডু ও রাধা রানী হাওলাদার এবং ৫ নম্বর ওয়ার্ডের হোসনেয়ারা বেগম, বকুল বেগম ও ঝুমুর বেগম। তাঁদের দাবি, ভাতার তালিকায় নাম থাকলেও তাঁরা কেউ টাকা পাননি। অথচ তাঁদের নামে নিয়মিত ভাতার টাকা উত্তোলন করা হয়েছে।

অর্পনা রানী শীল, শিলা রানী কুণ্ডু ও রাধা রানী হাওলাদার বলেন, তাঁদের স্বামী জীবিত থাকা সত্ত্বেও বিধবা ভাতার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা কখনো এই ভাতার টাকা উত্তোলন করেননি। ফ্যামিলি কার্ডের তথ্য যাচাই করতে আসা কর্মীদের কাছ থেকেই তাঁরা জানতে পারেন, তাঁদের নামে বিধবা ভাতার টাকা তোলা হয়েছে।

অন্যদিকে হোসনেয়ারা বেগম, বকুল বেগম ও ঝুমুর বেগমের অভিযোগ, বয়স্ক ভাতার তালিকায় নাম থাকলেও তাঁরা কোনো টাকা পাননি। কীভাবে তাঁদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, সে বিষয়েও তাঁরা কিছু জানেন না।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগেও অনিয়মের অভিযোগ রয়েছে মাঞ্জুরুল হক কাওসারের বিরুদ্ধে। গত আগস্ট মাসে তিনি ১১০ জনকে এসব পদে নিয়োগ দেন। অভিযোগ উঠেছে, ওই নিয়োগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিষয়টি জানাজানি হলে নিয়োগ সংশোধনের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগকারীদের দাবি। নিয়োগ পাওয়া ব্যক্তিরা নভেম্বরের শুরুতে তথ্য সংগ্রহের কাজ শুরু করেন।

চাওড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আসাদুজ্জামান মোমেন আকন বলেন, মাঞ্জুরুল হক কাওসার ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ঘনিষ্ঠদের নিয়োগ দিয়েছেন।

গত ২৬ নভেম্বর মাঞ্জুরুল হক কাওসারকে বরিশাল শিশু পরিবারের (বালক) তত্ত্বাবধায়ক পদে বদলি করা হয়। বর্তমানে তিনি সেখানে কর্মরত রয়েছেন।

বরগুনা জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মো. জসিম উদ্দিন বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়োগ দেওয়া এবং প্রকৃত উপকারভোগীদের পরিবর্তে অন্যদের নামে বয়স্ক ও বিধবা ভাতার টাকা উত্তোলনের অভিযোগ রয়েছে। এসব অনিয়মের অভিযোগে তাঁকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

মাঞ্জুরুল হক কাওসার আইনি নোটিশ পাওয়ার কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য নেই। বরগুনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস এম শাহাজাদা বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে বদলি করা হয়েছে। বিষয়টি আরও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

চাকরি বিভাগের আরও খবর

সিলেট সিভিল সার্জনের কার্যালয়ে ১৭৮ জনের নিয়োগ, আবেদন ২৫ ডিসেম্বর পর্যন্ত
চাকরি

সিলেট সিভিল সার্জনের কার্যালয়ে ১৭৮ জনের নিয়োগ, আবেদন ২৫ ডিসেম্বর পর্যন্ত

সিলেট সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৪ থেকে ২০তম গ্রেডের ৮টি ক্যাটাগরির পদে মোট ১৭৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আ…

বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে ১৫০ জন নিয়োগ, আবেদন ৩০ নভেম্বর থেকে ২৭ ডিসেম্বর
চাকরি

বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে ১৫০ জন নিয়োগ, আবেদন ৩০ নভেম্বর থেকে ২৭ ডিসেম্বর

বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পদে ১৫০ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি নবম গ্রেডের পদ; বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদের সংখ্যা কম বা বেশি হতে পারে…

চাকরি

আগারগাঁওয়ে এভিয়েশন, ট্রাভেল ও ট্যুরিজম ক্যারিয়ার সামিট, তরুণদের দক্ষতা ও কর্মসংস্থান নিয়ে দিনব্যাপী আয়োজন

রাজধানীর আগারগাঁওয়ে ‘এভিয়েশন, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ক্যারিয়ার সামিট ২০২৬’-এর দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ পর্যটন ক…