…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়াকে ‘শেখ মুজিবের সহধর্মিণী’ উল্লেখ, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়াকে ‘শেখ মুজিবের সহধর্মিণী’ উল্লেখ, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেস্ক ক্যালেন্ডারে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘বঙ্গবন্ধু জাতির জনকের স্ত্রী ও শেখ হাসিনার মা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

শনিবার ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন অনুষ্ঠিত হয়। সম্মিলনে দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ অংশ নেন এবং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অংশগ্রহণকারীদের প্রত্যেককে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশিত ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডারসহ নানা উপহার দেওয়া হয়।

ডেস্ক ক্যালেন্ডারের জানুয়ারি মাসের পাতায় ওপরে এক পাশে রাষ্ট্রপতি ও অপর পাশে ভিসির ছবি রয়েছে। নিচে রয়েছে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের একটি ছবি। ছবির ব্যানারে কালো ব্যাকগ্রাউন্ডের একেবারে ওপরে লেখা রয়েছে— ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালি জাতির জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা’। এরপর বড় হরফে লেখা— ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, পুস্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ’।

ব্যানারের বাম পাশে খালেদা জিয়ার ছবির নিচে ক্যাপশনেও লেখা রয়েছে, ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব’।

বিষয়টি সম্মিলনে অংশগ্রহণকারীদের নজরে এলে তোলপাড় সৃষ্টি হয়। কর্তৃপক্ষের চরম অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতার কারণে একটি মারাত্মক ত্রুটি ফুটে উঠেছে বলে অনেকে মন্তব্য করেন। ঘটনাটি জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও অনুষ্ঠানে যোগ দেওয়া অতিথিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ জানান, ক্যালেন্ডারটি প্রত্যাহার করা হয়েছে। ঘটনার কারণ, দায়-দায়িত্ব ও প্রক্রিয়াগত ত্রুটি চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ভিসি জানান, দায়িত্বে অমনোযোগিতা ও অবহেলার এ ঘটনার জন্য প্রাথমিকভাবে দায়ী পাঁচ কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের মধ্যে কমিউনিকেশন এক্সপার্ট গৌতম বড়ুয়ার চুক্তিভিত্তিক নিয়োগ প্রত্যাহার করা হয়েছে।

জনসংযোগ বিভাগের উপ-রেজিস্ট্রার মো. রাশেদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ, উপ-পরিচালক আতিকুর রহমান হেলাল ও উপ-পরিচালক কামরুল হাসানকে রেজিস্ট্রার দপ্তরে বদলি করা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের প্রতি সংহতিতে ছাত্রশিবিরের ‘কেফিয়াহ মার্চ’
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের প্রতি সংহতিতে ছাত্রশিবিরের ‘কেফিয়াহ মার্চ’

আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘কেফিয়াহ মার্চ’ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। রোববার …

শিক্ষা

গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরে, শুরু ১ ডিসেম্বর

গোপালগঞ্জে পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ না থাকায় জেলার এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষা ফরিদপুর ও মাদারীপুরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা শিক্ষা …

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এআই ও ডেটা ইঞ্জিনিয়ারিংয়ে প্রফেশনাল মাস্টার্স, আবেদন ৫ জানুয়ারি পর্যন্ত
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এআই ও ডেটা ইঞ্জিনিয়ারিংয়ে প্রফেশনাল মাস্টার্স, আবেদন ৫ জানুয়ারি পর্যন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগে ‘প্রফেশনাল মাস্টার্স ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা ইঞ্জিনিয়ারিং’…

গ্রামের স্কুলে যন্ত্রহীন বিজ্ঞানাগার থেকে ডায়ানা অ্যাওয়ার্ড: সায়েন্স বির অন্বয় দেবনাথের গল্প
শিক্ষা

গ্রামের স্কুলে যন্ত্রহীন বিজ্ঞানাগার থেকে ডায়ানা অ্যাওয়ার্ড: সায়েন্স বির অন্বয় দেবনাথের গল্প

ছোটবেলায় গ্রামের স্কুলে বিজ্ঞান পড়লেও ব্যবহারিক শিক্ষা নেওয়ার সুযোগ পাননি অন্বয় দেবনাথ। বিদ্যালয়ে বিজ্ঞানাগার থাকলেও ছিল না প্রয়োজনীয় যন্ত্রপাত…