…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের প্রতি সংহতিতে ছাত্রশিবিরের ‘কেফিয়াহ মার্চ’

নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের প্রতি সংহতিতে ছাত্রশিবিরের ‘কেফিয়াহ মার্চ’
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘কেফিয়াহ মার্চ’ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। রোববার দুপুরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিছিলটি ক্যাম্পাসের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয়। এরপর মিছিলটি ভিসি চত্বর হয়ে নীলক্ষেত তোরণ ঘুরে আবার ভিসি চত্বরে ফিরে আসে। সেখান থেকে রেজিস্ট্রার ভবনের সামনে দিয়ে গিয়ে মিছিলটি ডাকসুর সামনে এসে শেষ হয়।

এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ডাকসুর সহসভাপতি (ভিপি) ও ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিউদ্দিন খান, সেক্রেটারি কাজী আশিক ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খান।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাদিক কায়েম বলেন, ইসরায়েল ও ভারতে মুসলমানদের ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে এবং এসব বন্ধ করতে হবে। তিনি ঢাকাকে বিশ্বের জন্য একটি ‘সলিডারিটি হাব’ হিসেবে গড়ে তোলার আকাঙ্ক্ষা প্রকাশ করেন।

আসিফ আবদুল্লাহ মন্তব্য করেন, ফিলিস্তিনের মানুষের মানবাধিকার আদায়ে প্রয়োজনে জীবন দিতে তাঁরা প্রস্তুত।

সাজ্জাদ হোসাইন খান বলেন, ফিলিস্তিনের আন্দোলন শুধু মুসলমানদের আন্দোলন নয়, এটি গোটা বিশ্বের মানবতার আন্দোলন।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিউদ্দিন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখার সেক্রেটারি কাজী আশিক।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়াকে ‘শেখ মুজিবের সহধর্মিণী’ উল্লেখ, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা
শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়াকে ‘শেখ মুজিবের সহধর্মিণী’ উল্লেখ, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেস্ক ক্যালেন্ডারে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘বঙ্গবন্ধু জাতির জনকের স্ত্রী ও শেখ হাসিনার মা’ হিসেবে উল্ল…

শিক্ষা

গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরে, শুরু ১ ডিসেম্বর

গোপালগঞ্জে পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ না থাকায় জেলার এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষা ফরিদপুর ও মাদারীপুরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা শিক্ষা …

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এআই ও ডেটা ইঞ্জিনিয়ারিংয়ে প্রফেশনাল মাস্টার্স, আবেদন ৫ জানুয়ারি পর্যন্ত
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এআই ও ডেটা ইঞ্জিনিয়ারিংয়ে প্রফেশনাল মাস্টার্স, আবেদন ৫ জানুয়ারি পর্যন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগে ‘প্রফেশনাল মাস্টার্স ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা ইঞ্জিনিয়ারিং’…

গ্রামের স্কুলে যন্ত্রহীন বিজ্ঞানাগার থেকে ডায়ানা অ্যাওয়ার্ড: সায়েন্স বির অন্বয় দেবনাথের গল্প
শিক্ষা

গ্রামের স্কুলে যন্ত্রহীন বিজ্ঞানাগার থেকে ডায়ানা অ্যাওয়ার্ড: সায়েন্স বির অন্বয় দেবনাথের গল্প

ছোটবেলায় গ্রামের স্কুলে বিজ্ঞান পড়লেও ব্যবহারিক শিক্ষা নেওয়ার সুযোগ পাননি অন্বয় দেবনাথ। বিদ্যালয়ে বিজ্ঞানাগার থাকলেও ছিল না প্রয়োজনীয় যন্ত্রপাত…