…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

অনূর্ধ্ব-১৮ হকি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ভারত, অভিযান শুরু ৯ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক
অনূর্ধ্ব-১৮ হকি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ভারত, অভিযান শুরু ৯ ডিসেম্বর
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া অনূর্ধ্ব-১৮ ফাইভ-এ-সাইড হকি বিশ্বকাপে বাংলাদেশ জায়গা পেয়েছে ‘বি’ গ্রুপে। গ্রুপ পর্বে যুবাদের লড়তে হবে ভারত, চিলি ও সুইজারল্যান্ডের বিপক্ষে।

বাংলাদেশ গত জুলাইয়ে ওমানে এশিয়ান বাছাইপর্বের বাধা পেরিয়ে এই বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছিল। এবার বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ পাচ্ছে দলটি।

৯ থেকে ১২ ডিসেম্বর মিসরের রাজধানী কায়রোতে বসবে ১২ দলের এই বিশ্ব আসর। ৯ ডিসেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশের যুবারা।

ফাইভ-এ-সাইড সংস্করণের এই টুর্নামেন্টে প্রতিটি দলে থাকে চারজন ফিল্ড খেলোয়াড় ও একজন গোলরক্ষক।

বিশ্বকাপ সামনে রেখে বিকেএসপির কোচ শেখ মোহাম্মদ নান্নুর অধীনে অনুশীলন চালিয়ে যাচ্ছে যুবারা।

৬ ডিসেম্বর মিসরে যাওয়ার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ দলের। সফরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ইতিমধ্যে ঢাকার মিসরীয় দূতাবাসে ভিসার জন্য আবেদন করা হয়েছে।

কোচ শেখ মোহাম্মদ নান্নু বলেন, ‘আমরা এর আগে এই সংস্করণে খেলিনি। এখন শুরু করেছি, আমরাও অভিজ্ঞতা অর্জন করছি। বিশ্বকাপে শেখার পাশাপাশি যতটা ভালো করা সম্ভব, সেই চেষ্টা থাকবে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

পডকাস্টের মন্তব্যে শাস্তির রেশ কাটেনি হামফ্রির, থামল টানা ১১০ ম্যাচ শুরুর ধারা
খেলা

পডকাস্টের মন্তব্যে শাস্তির রেশ কাটেনি হামফ্রির, থামল টানা ১১০ ম্যাচ শুরুর ধারা

যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল লিগের (এনএফএল) দল বাল্টিমোর রেভেন্সের কর্নারব্যাক মারলন হামফ্রি নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরলেও শুরুর একাদশে জায়গা পাননি। হ…

খেলা

কাতার গ্রাঁ প্রিতে জয় বিশ্বচ্যাম্পিয়ন অ্যান্টোনেলির, ধ্বংসাবশেষে স্বপ্ন ভাঙল রাসেলের

কাতার গ্রাঁ প্রি জিতেছেন ফর্মুলা ওয়ানের নতুন বিশ্বচ্যাম্পিয়ন কিমি অ্যান্টোনেলি। লুসাইল ইন্টারন্যাশনাল সার্কিটে রোববার ফ্লাডলাইটের নিচে অনুষ্ঠিত এই র…

খেলা

এমিরেটসে দুবার পিছিয়ে পড়েও সিটির সঙ্গে ২-২ ড্র আর্সেনালের, শীর্ষে ব্যবধান ৬ পয়েন্ট

ইংলিশ প্রিমিয়ার লিগের ১২তম রাউন্ডে এমিরেটস স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্সেনাল। দুবার পিছিয়ে পড়েও সমতা ফেরানোয় টেবিলে…

খেলা

শ্বাসরুদ্ধকর ফাইনালে পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপে প্রথমবার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পাকিস্তান এ দলকে ১ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে শ্রীলঙ্কা এ দল। ১৯৮ রানে ৬ উইকেট থেকে ১৯৮ রানেই ৯ উই…