…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

জগন্নাথপুরে বন্ধ ঘরের দরজা ভেঙে ভাঙারি ব্যবসায়ী আব্দুর রূপের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভেতর থেকে বন্ধ থাকা ঘরের দরজা ভেঙে আব্দুর রূপ (৬৫) নামে এক ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আব্দুর রূপ জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদীপুর গ্রামের মৃত আয়াজ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ইসহাকপুর এলাকায় ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং সেখানকার একটি ঘরে থাকতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলের পর থেকে আব্দুর রূপকে আর কেউ দেখতে পাননি। আজ রোববার দুপুরে স্থানীয়রা তাঁর খোঁজে তিনি যে ঘরে থাকতেন সেখানে গেলে পচা গন্ধ পান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভেতর থেকে বন্ধ ঘরটির দরজা ভেঙে আব্দুর রূপের মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন বলেন, মরদেহ উদ্ধার করে উপজেলা মর্গে রাখা হয়েছে। সোমবার ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এসআই আল-আমিন আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। তিনি একজন বৃদ্ধ লোক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

অধ্যক্ষের বদলিসহ আট দফা দাবিতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের
সিলেট বিভাগ

অধ্যক্ষের বদলিসহ আট দফা দাবিতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষের বদলিসহ আট দফা দাবি আদায়ে সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।…

সুনামগঞ্জের মধ্যনগরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত অর্ধশত
সিলেট বিভাগ

সুনামগঞ্জের মধ্যনগরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত অর্ধশত

সুনামগঞ্জের মধ্যনগরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন। তাঁদের মধ্যে প্রা…

ভাটার টানে বদলে যাচ্ছে মৌলভীবাজারের কাউয়াদীঘি হাওর, বোরোর প্রস্তুতিতে ব্যস্ত কৃষক
সিলেট বিভাগ

ভাটার টানে বদলে যাচ্ছে মৌলভীবাজারের কাউয়াদীঘি হাওর, বোরোর প্রস্তুতিতে ব্যস্ত কৃষক

মৌলভীবাজারের কাউয়াদীঘি হাওরে এখন ভাটার টান। এত দিনের জল-থইথই চেহারাটা বদলে যাচ্ছে — তরতর করে পানি নেমে যাচ্ছে, আর ভেসে উঠছে ফসলের জমি। হেমন্তের বিকেল…

সিলেট বিভাগ

জকিগঞ্জে অবৈধ তিন ইটভাটায় ৬ লাখ টাকা জরিমানা, ভেঙে দেওয়া হলো চিমনি

সিলেটের জকিগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।…