…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

মধ্যনগরের গলহা উচ্চবিদ্যালয়ের ৩৮০ শিক্ষার্থী পেল স্কুলব্যাগ উপহার

নিজস্ব প্রতিবেদক
মধ্যনগরের গলহা উচ্চবিদ্যালয়ের ৩৮০ শিক্ষার্থী পেল স্কুলব্যাগ উপহার
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গলহা উচ্চবিদ্যালয়ের ৩৮০ শিক্ষার্থীকে একটি করে স্কুলব্যাগ উপহার দেওয়া হয়েছে। আজ রোববার বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে এসব ব্যাগ তুলে দেওয়া হয়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু শিক্ষার্থীদের হাতে ব্যাগগুলো তুলে দেন। মরহুম আব্দুল লতিফ তালুকদারের পরিবারের পক্ষ থেকে তাঁর কনিষ্ঠ সন্তান মিনু এই উদ্যোগ নেন।

শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে বলে জানান মিনু। বিদ্যালয়ের শিক্ষার্থীরা একসঙ্গে এমন উপহার পেয়ে আনন্দিত হয়েছে। অভিভাবকেরাও খুশি হয়েছেন।

মিজানুর রহমান মিনু বলেন, ‘শিক্ষার্থীদের সুন্দরভাবে পড়াশোনার সুযোগ তৈরি করা এবং উৎসাহিত করা আমাদের সবার দায়িত্ব। আমার বাবা এ এলাকার শিক্ষাব্যবস্থার উন্নয়নে সারাজীবন কাজ করেছেন। তাঁর সেই ধারাবাহিকতা বজায় রেখে আমিও আজীবন কাজ করতে চাই। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতেই আমার এই ছোট্ট আয়োজন।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘একটি বিদ্যালয়ের সব শিক্ষার্থীর হাতে একসঙ্গে স্কুলব্যাগ তুলে দেওয়ার উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এর আগে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এ ধরনের উদ্যোগ কেউ নেননি। এমন উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক হবে বলে আমরা মনে করি।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের প্রতি সংহতিতে ছাত্রশিবিরের ‘কেফিয়াহ মার্চ’
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের প্রতি সংহতিতে ছাত্রশিবিরের ‘কেফিয়াহ মার্চ’

আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘কেফিয়াহ মার্চ’ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। রোববার …

শিক্ষা

২০২৮ সালে পূর্ণাঙ্গ নতুন শিক্ষাক্রম চালুর লক্ষ্যে কাজ শুরু করেছে সরকার: ড. মাহদী আমিন

আগামী ২০২৮ সালের মধ্যে দেশে একটি পূর্ণাঙ্গ ও আধুনিক শিক্ষাক্রম চালু করার লক্ষ্য নিয়ে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্…

বছরে প্রায় ২ কোটি টাকা ফির স্কুলে শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি না পেলে টাকা ফেরতের ‘গ্যারান্টি’
শিক্ষা

বছরে প্রায় ২ কোটি টাকা ফির স্কুলে শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি না পেলে টাকা ফেরতের ‘গ্যারান্টি’

যুক্তরাষ্ট্রে নতুন একটি বেসরকারি উচ্চবিদ্যালয় শিক্ষার্থীদের জন্য অভিনব আর্থিক নিশ্চয়তা দিচ্ছে। চার বছর ধরে বছরে ১ লাখ ৫০ হাজার ডলার (১ কোটি ৮৮ লাখ ট…

জাপানে স্কুলে অনিয়মিত শিক্ষার্থী রেকর্ড ৩ লাখ ৫৯ হাজার, বুলিংয়ের ঘটনাও সর্বোচ্চ
শিক্ষা

জাপানে স্কুলে অনিয়মিত শিক্ষার্থী রেকর্ড ৩ লাখ ৫৯ হাজার, বুলিংয়ের ঘটনাও সর্বোচ্চ

জাপানে প্রাথমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের স্কুলে অনুপস্থিত থাকার সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। ২০২৫ অর্থবছরে দেশটির ৩ লাখ ৫৯ হাজার…