…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

বছরে প্রায় ২ কোটি টাকা ফির স্কুলে শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি না পেলে টাকা ফেরতের ‘গ্যারান্টি’

নিজস্ব প্রতিবেদক
বছরে প্রায় ২ কোটি টাকা ফির স্কুলে শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি না পেলে টাকা ফেরতের ‘গ্যারান্টি’
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নতুন একটি বেসরকারি উচ্চবিদ্যালয় শিক্ষার্থীদের জন্য অভিনব আর্থিক নিশ্চয়তা দিচ্ছে। চার বছর ধরে বছরে ১ লাখ ৫০ হাজার ডলার (১ কোটি ৮৮ লাখ টাকা) টিউশন ফি দিয়ে পড়ার পরও কোনো শিক্ষার্থী দেশটির শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের একটিতে ভর্তির সুযোগ না পেলে, নির্দিষ্ট শর্তে পুরো টিউশন ফি ফেরত দেবে প্রতিষ্ঠানটি। অর্থাৎ চার বছরে সর্বোচ্চ ৬ লাখ ডলার ফেরত পাওয়ার সুযোগ থাকছে।

‘আলফা ক্রিমসন স্কুল’ নামের এই প্রতিষ্ঠানটি যৌথভাবে গড়ে তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান আলফা স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শক প্রতিষ্ঠান ক্রিমসন এডুকেশন।

আইভি লিগসহ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে সন্তানদের ভর্তি করাতে আগ্রহী ধনী পরিবারগুলোকে লক্ষ্য করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামী শরতে সাতটি ক্যাম্পাসে সর্বোচ্চ ১০০ শিক্ষার্থী ভর্তি করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। সম্ভাব্য ক্যাম্পাসগুলোর মধ্যে নিউইয়র্ক, সান ফ্রান্সিসকো ও মায়ামির মতো বড় শহর রয়েছে।

তবে টিউশন ফি ফেরতের নিশ্চয়তা পেতে শিক্ষার্থীদের তিনটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চার বছরই এই স্কুলে পড়তে হবে। দ্বিতীয়ত, প্রতিযোগিতামূলক এসএটি (SAT) স্কোর অর্জন করতে হবে। তৃতীয়ত, স্কুলের ৭৫ শতাংশ শিক্ষার্থী শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলে, সুযোগ না পাওয়া শিক্ষার্থীরা অর্থ ফেরত পাবেন না।

আলফার সহপ্রতিষ্ঠাতা ম্যাকেঞ্জি প্রাইস বলেছেন, কোনো শিক্ষার্থী পড়াশোনা ও নির্ধারিত কার্যক্রমে অংশ না নিলে তাঁকে অর্থ ফেরত দেওয়া হবে না।

প্রতিষ্ঠানটির বিনিয়োগকারী টেক্সাসের ধনকুবের জো লিয়েম্যান্ডটের মতে, যুক্তরাষ্ট্রে অনেক পরিবার ইতিমধ্যে সন্তানদের শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে বছরে প্রায় দেড় লাখ ডলার ব্যয় করে। তাঁর ভাষায়, প্রচলিত শিক্ষাব্যবস্থায় সব ঝুঁকি পরিবারের ওপর থাকলেও এবার শিক্ষাপ্রতিষ্ঠানও সেই ঝুঁকির অংশীদার হতে চায়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের প্রতি সংহতিতে ছাত্রশিবিরের ‘কেফিয়াহ মার্চ’
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের প্রতি সংহতিতে ছাত্রশিবিরের ‘কেফিয়াহ মার্চ’

আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘কেফিয়াহ মার্চ’ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। রোববার …

শিক্ষা

২০২৮ সালে পূর্ণাঙ্গ নতুন শিক্ষাক্রম চালুর লক্ষ্যে কাজ শুরু করেছে সরকার: ড. মাহদী আমিন

আগামী ২০২৮ সালের মধ্যে দেশে একটি পূর্ণাঙ্গ ও আধুনিক শিক্ষাক্রম চালু করার লক্ষ্য নিয়ে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্…

মধ্যনগরের গলহা উচ্চবিদ্যালয়ের ৩৮০ শিক্ষার্থী পেল স্কুলব্যাগ উপহার
শিক্ষা

মধ্যনগরের গলহা উচ্চবিদ্যালয়ের ৩৮০ শিক্ষার্থী পেল স্কুলব্যাগ উপহার

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গলহা উচ্চবিদ্যালয়ের ৩৮০ শিক্ষার্থীকে একটি করে স্কুলব্যাগ উপহার দেওয়া হয়েছে। আজ রোববার বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শেষে …

জাপানে স্কুলে অনিয়মিত শিক্ষার্থী রেকর্ড ৩ লাখ ৫৯ হাজার, বুলিংয়ের ঘটনাও সর্বোচ্চ
শিক্ষা

জাপানে স্কুলে অনিয়মিত শিক্ষার্থী রেকর্ড ৩ লাখ ৫৯ হাজার, বুলিংয়ের ঘটনাও সর্বোচ্চ

জাপানে প্রাথমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের স্কুলে অনুপস্থিত থাকার সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। ২০২৫ অর্থবছরে দেশটির ৩ লাখ ৫৯ হাজার…