…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

পাকিস্তানে স্পিকারের বক্তব্য প্রত্যাহারের দাবি সিপিবির, সংসদে ব্যাখ্যা চাইল দলটি

নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানে স্পিকারের বক্তব্য প্রত্যাহারের দাবি সিপিবির, সংসদে ব্যাখ্যা চাইল দলটি
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের পাকিস্তান সফর এবং সেখানে দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি স্পিকারকে জাতীয় সংসদে ব্যাখ্যা দিয়ে তাঁর বক্তব্য প্রত্যাহার করার দাবি জানিয়েছে।

বিবৃতিটি দিয়েছেন সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। তাঁরা বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশের জাতীয় সংসদের অভিভাবক হয়ে পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে খণ্ডিত করা এবং একাত্তরে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার ও ক্ষমা চাওয়ার প্রশ্নকে আড়াল করা জাতির জন্য চরম অবমাননাকর।

সিপিবির বিবৃতিতে বলা হয়েছে, ইসলামাবাদে স্পিকার বলেছেন, ১৯৭১ সালে ভারত বাঙালিদের সাহায্য করেনি, পাকিস্তানকে দুর্বল করেছে। করাচির সিন্ধু অ্যাসেম্বলিতে তিনি বলেছেন, আমরা অতীত ভুলে ভবিষ্যতের দিকে তাকানোর সিদ্ধান্ত নিয়েছি। সিপিবির প্রশ্ন, এই সিদ্ধান্ত কে নিল, কোথায় নিল, কার স্বার্থে অতীতকে ভুলতে হবে। দলটি বলেছে, বাংলাদেশের জনগণ কিংবা জাতীয় সংসদ কখনো এমন সিদ্ধান্ত নেয়নি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ ও ২ লাখ নির্যাতিত মা-বোনের আত্মত্যাগ ভুলে যেতে বলার অধিকার কারও নেই।

পাকিস্তান আজও ১৯৭১ সালের গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি উল্লেখ করে সিপিবি বলেছে, এ বছরের মার্চেও পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ১৯৭১ সালকে জটিল ও নানা ব্যাখ্যার বিষয় বলেছে। সম্পদের ন্যায্য হিস্যা এবং আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসনের প্রশ্নও এখনো অমীমাংসিত রয়েছে।

সিপিবি বলেছে, স্পিকার কোনো দলের মুখপাত্র নন, তিনি সংসদের অভিভাবক। বিদেশের মাটিতে দলীয় ও সাম্প্রদায়িক ভাষায় কথা বলা এবং আরেক দেশের বিরুদ্ধে পক্ষ নেওয়া তাঁর পদের মর্যাদার সঙ্গে সংগতিপূর্ণ নয়। দলটির দাবি, পাকিস্তানের কাছে গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা, সম্পদের হিস্যা আদায় এবং আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসনের দাবি রাষ্ট্রীয়ভাবে উত্থাপন করতে হবে।

বিবৃতিতে সিপিবি আরও বলেছে, স্পিকারের সফরকালে পাকিস্তানের প্রেসিডেন্ট বাংলাদেশকে প্রতিরক্ষা সহযোগিতার প্রস্তাব দিয়েছেন এবং প্রায় ২৬টি সমঝোতা স্মারক চূড়ান্ত করার কথা বলেছেন। একই সময়ে ইসলামাবাদে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা সামরিক জোটের বৈঠক হয়েছে, যে জোটে যোগ দেওয়ার বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে।

সংবিধানের জোটনিরপেক্ষ পররাষ্ট্রনীতি লঙ্ঘন করে দেশকে কোনো সামরিক বলয়ে জড়ানো চলবে না বলে মন্তব্য করেছে দলটি। বিবৃতিতে আলোচনাধীন সব সমঝোতা স্মারক জনসমক্ষে প্রকাশ করার এবং প্রতিরক্ষা-সংক্রান্ত যেকোনো সিদ্ধান্তের আগে জাতীয় সংসদে প্রকাশ্য আলোচনা করার দাবি জানানো হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

আরও ১২ অতিরিক্ত সচিব ও ৪ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
রাজনীতি

আরও ১২ অতিরিক্ত সচিব ও ৪ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

আরও ১২ জন অতিরিক্ত সচিব ও চারজন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তাঁরা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়ি…

উপদেষ্টা পরিষদ গঠন করছে জামায়াত, জেলা ও মহানগর আমির নির্বাচনেও আসছে প্যানেল পদ্ধতি
রাজনীতি

উপদেষ্টা পরিষদ গঠন করছে জামায়াত, জেলা ও মহানগর আমির নির্বাচনেও আসছে প্যানেল পদ্ধতি

উপদেষ্টা পরিষদ গঠনের নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা। এই পরিষদের কাঠামো, পরিধি ও কার্যক্রমের বিষয়ে প্রস্তাব …

ফরিদপুরে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ, কর্মী আহত, আটক ২
রাজনীতি

ফরিদপুরে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ, কর্মী আহত, আটক ২

ফরিদপুর শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে বের করা বিএনপির মিছিলে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে সুজন বেপারী (৩৫) নামে এ…

রাজনীতি

আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার আগে হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

আওয়ামী লীগের অর্থ লুটপাট, হত্যাকাণ্ড, গুম ও বিচারবহির্ভূত হত্যাসহ সকল অপরাধের বিচার হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধু…