…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের নীতিগত ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

‘ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস’ উপলক্ষ্যে রোববার (২৯ নভেম্বর) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ‘আত্মনিয়ন্ত্রণাধিকার ও রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায়সংগত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।’

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান সংকটের কথা তুলে ধরে তিনি উল্লেখ করেন, সেখানে মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইনের অব্যাহত লঙ্ঘন দিবসটির তাৎপর্যকে আরও বাড়িয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, ‘যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনি জনগণের ওপর অব্যাহত হামলা, ইসরায়েলি বসতির লাগামহীন সম্প্রসারণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশে বিধিনিষেধ একটি টেকসই ও অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে চলেছে।’

এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পরামর্শমূলক মতামতের প্রতি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন, যেখানে যুদ্ধের কৌশল হিসেবে বেসামরিক নাগরিকদের অনাহারে রাখার নিষেধাজ্ঞাসহ আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে দখলদার বাহিনীর বাধ্যবাধকতাগুলো পুনর্ব্যক্ত করা হয়েছে।

জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ এবং দখলদারিত্বের অবসানের আহ্বান পুনর্ব্যক্ত করে তারেক রহমান জাতিসংঘের সাধারণ বিতর্কে ফিলিস্তিনের প্রেসিডেন্টকে পূর্বে রেকর্ডকৃত বক্তব্য পেশ করার সুযোগ দিয়ে গৃহীত প্রস্তাবটিকে স্বাগত জানান।

এ ছাড়া বেসামরিক নাগরিকদের সুরক্ষা, বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিতকরণ এবং প্রারম্ভিক পুনরুদ্ধার ও পুনর্গঠনে সহায়তার সুস্পষ্ট ম্যান্ডেটসহ গাজায় জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন প্রতিষ্ঠার প্রতিও তিনি সমর্থন ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সংহতির এই দিনে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি একটি বাস্তবসম্মত ও ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে, যাতে ফিলিস্তিনি জনগণের ন্যায়সংগত অধিকার ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিগুলোকে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করা যায় এবং তারা নিজ স্বাধীন মাতৃভূমিতে শান্তি, নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচারের সাথে বসবাস করতে পারে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

শাহ আমানত বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে তিনজনের কারাদণ্ড, ১৬ জনকে জরিমানা

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি প্রতিরোধ ও শৃঙ্খলা রক্ষায় পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ…

তিন মন্ত্রণালয়ে নতুন সচিব: প্রতিরক্ষায় মাসুদ রানা, খাদ্যে জসীম উদ্দিন খান, তথ্যে জিয়াউদ্দিন আহমেদ
জাতীয়

তিন মন্ত্রণালয়ে নতুন সচিব: প্রতিরক্ষায় মাসুদ রানা, খাদ্যে জসীম উদ্দিন খান, তথ্যে জিয়াউদ্দিন আহমেদ

জনপ্রশাসনে বড় রদবদলে নতুন সচিব পেয়েছে প্রতিরক্ষা, খাদ্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার রাতে এসব পদে রদবদল করে পৃথক প…

জাতীয়

জামালপুরের ইসলামপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মামা-ভাগিনাসহ তিন যুবক নিহত

জামালপুরের ইসলামপুরে বেগুনবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মামা-ভাগিনাসহ তিন যুবক নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইসলা…

জাজিরায় সংঘর্ষে দুজন নিহতের পর শরীয়তপুরে হামলার আশঙ্কা, সরকারি স্থাপনায় বাড়তি নিরাপত্তা
জাতীয়

জাজিরায় সংঘর্ষে দুজন নিহতের পর শরীয়তপুরে হামলার আশঙ্কা, সরকারি স্থাপনায় বাড়তি নিরাপত্তা

গোপালগঞ্জের মতো শরীয়তপুরেও সরকারি স্থাপনায় হামলা হতে পারে। পুলিশ ও সরকারের একটি গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শরীয়…