…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

জামালপুরের ইসলামপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মামা-ভাগিনাসহ তিন যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

জামালপুরের ইসলামপুরে বেগুনবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মামা-ভাগিনাসহ তিন যুবক নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইসলামপুর পৌরসভার পলবান্ধা উজানপাড়া রেলকোচিং মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া এলাকার আকবর আলীর ছেলে জিয়াউল হক (৩০), চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার আব্দুল কাদেরের ছেলে বকুল (৩০) এবং একই এলাকার রসুল মোল্লার ছেলে সোহেল (২০)। নিহতদের মধ্যে জিয়াউল হক ও বকুল সম্পর্কে মামা-ভাগিনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে বেগুনবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১১-৫১৭৭) ঢাকার উদ্দেশে যাচ্ছিল। অপরদিকে একটি মোটরসাইকেল (জামালপুর-ল ১১-৬৯৬৮) ইসলামপুর থেকে দেওয়ানগঞ্জের দিকে আসছিল। পলবান্ধা উজানপাড়া রেলকোচিং মোড় এলাকায় যানবাহন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুরে পাঠানো হয়, তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জুবাইদা সুলতানা তমা জানান, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হলে তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করা হয়। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুরে রেফার করা হয়।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে ট্রাক ও মোটরসাইকেলটি উলটে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ইসলামপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

শাহ আমানত বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে তিনজনের কারাদণ্ড, ১৬ জনকে জরিমানা

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি প্রতিরোধ ও শৃঙ্খলা রক্ষায় পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ…

তিন মন্ত্রণালয়ে নতুন সচিব: প্রতিরক্ষায় মাসুদ রানা, খাদ্যে জসীম উদ্দিন খান, তথ্যে জিয়াউদ্দিন আহমেদ
জাতীয়

তিন মন্ত্রণালয়ে নতুন সচিব: প্রতিরক্ষায় মাসুদ রানা, খাদ্যে জসীম উদ্দিন খান, তথ্যে জিয়াউদ্দিন আহমেদ

জনপ্রশাসনে বড় রদবদলে নতুন সচিব পেয়েছে প্রতিরক্ষা, খাদ্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার রাতে এসব পদে রদবদল করে পৃথক প…

জাতীয়

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্…

জাজিরায় সংঘর্ষে দুজন নিহতের পর শরীয়তপুরে হামলার আশঙ্কা, সরকারি স্থাপনায় বাড়তি নিরাপত্তা
জাতীয়

জাজিরায় সংঘর্ষে দুজন নিহতের পর শরীয়তপুরে হামলার আশঙ্কা, সরকারি স্থাপনায় বাড়তি নিরাপত্তা

গোপালগঞ্জের মতো শরীয়তপুরেও সরকারি স্থাপনায় হামলা হতে পারে। পুলিশ ও সরকারের একটি গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শরীয়…